নিজস্ব প্রতিনিধি: ধুম টু তে ঐশ্বর্যা রাইকে(Aishwarya Rai) মনে আছে ? মাখনের মত ত্বক থেকে পিছলে পড়ছে আলো। ডান্স ফ্লোরে নাচছেন ঐশ্বর্যা রাই, ‘ক্রেজি কিয়া রে’। মাতাল হয়ে গিয়েছিল দর্শক ঐশ্বর্যার তুমুল শরীরি আবেদনে। হৃতিকের সঙ্গে দুর্দান্ত কেমিস্ট্রি। সব মিলিয়ে বাজিমাত বক্স অফিসে।
অথচ এই ঐশ্বর্যকেই হৃতিকের বিপরীতে নায়িকা করায় তুমুল আপত্তি ছিল পাপা রোশনের। নীলনয়না সুন্দরী নাকি বুড়িয়ে গিয়েছেন। হৃতিক রোশনের বিপরীতে তাঁকে মোটেই মানাবে না। অনেক বড় লাগবে নায়কের থেকে। ধুম টু অথবা যোধা আকবর যখনই নায়িকা হিসাবে ঐশ্বর্যকে নেওয়ার কথা হয়েছে তখনই বেঁকে বসেছেন রাকেশ রোশন। আর এই দুটো সিনেমাই সুপার হিট।
তবে তাতে খুব একটা মন গলেনি ছেলের বাবার। পরেও নিজের অপছন্দের ব্যাপারে কোনও রাখঢাকও ছিল না রাকেশ রোশনের।তিনি জনসমক্ষেই বেশ কয়েকবার একথা বলেন যে নায়িকা হিসাবে হৃতিকের বিপরীতে ঐশ্বর্যা বিলকুল নাপসন্দ তাঁর।
শুধু বচ্চন বঁধু নন। ছেলের জন্য শাহরুখের সঙ্গেও তিক্ততায় জড়িয়েছেন রাকেশ রোশন। হৃতিকের কাবিল আর শাহরুখের রইস এর রিলিজের ডেট একই দিনে রাখা হয়।
কাবিলের মুক্তির দিন আগেই নির্দিষ্ট ছিল। সলমনের খানের সুলতান এর সঙ্গে একই দিনে রইস এর রিলিজ ডেট পড়ে যাওয়ায় নির্ধারিত দিনে না করে রইসের রিলিজ ডেট কাবিলের সঙ্গে এক দিনে নিয়ে আসেন বাদশা। তাতেই সমস্যা শুরু হয় রাকেশ রোশনের সঙ্গে। রাকেশ অভিযোগ করেন শাহরুখকে অনুরোধ করা স্বত্তেও তিনি রইস কাবিলের সঙ্গে একই দিনে রিলিজ করার সিব্ধান্ত নেন।
তবে রাকেশ রোশন যাই বলুন না কেন হৃতিক আর ঐশ্বর্যর জোড়ি যে দর্শকদের দারুণ পছন্দের সেটা বলার অপেক্ষা রাখে না।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news