Breaking News
Home / TRENDING / আজ তৃণমূল ভবনে জেলা সভাপতিদের নিয়ে বৈঠকে মমতা

আজ তৃণমূল ভবনে জেলা সভাপতিদের নিয়ে বৈঠকে মমতা

সূর্য সরকার।

জেলা সভাপতিদের নিয়ে বৈঠকে বসতে চলেছে তৃণমূল নেতৃত্ব। শুক্রবার বিকেল ৪টেয় তৃণমূল (TMC) ভবনে হবে এই বৈঠক। উত্তরবঙ্গ থেকে ফিরে সম্ভবত এই বৈঠকে উপস্থিত থাকতে পারেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee)। বিভিন্ন রাজনৈতিক কর্মসূচির পর্যালোচনা এবং আগামী কর্মসূচি ঠিক করতেই এই বৈঠক বলে তৃণমূল কংগ্রেস সূত্রে খবর।

বৈঠকে থাকার কথা তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ভোটগুরু প্রশান্ত কিশোরেরও (Prashant Kishore)। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নাগরিকত্ব সংশোধনী আইন, এনআরসি সহ বিভিন্ন ইস্যুতে আগামীদিনের কোন পথে আন্দোলন হবে তা স্থির করতেই এই বৈঠক বলে মনে করা হচ্ছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *