Breaking News
Home / TRENDING / শীতের আমেজ অনুভূত হবে পশ্চিমবঙ্গে, ইঙ্গিত আবহাওয়া দফতরের

শীতের আমেজ অনুভূত হবে পশ্চিমবঙ্গে, ইঙ্গিত আবহাওয়া দফতরের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

সপ্তাহান্তে শীতের আমেজ আসার অনুমান আবহাওয়াবিদদের। রাতের তাপমাত্রা নেমে যেতে পারে কুড়ি ডিগ্রির নিচে। আগামীকাল থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ধীরে ধীরে নামতে পারে। ৪৮ ঘন্টা পর থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা নেমে যাওয়ার সম্ভাবনা।ধীরে ধীরে ত নেমে সপ্তাহান্তে কুড়ি ডিগ্রির নিচে নামতে পারে বলে অনুমান আবহবিদদের। সকাল সন্ধ্যা শীতের আমেজ থাকলেও জলীয়বাষ্প থাকায় দুপুরের দিকে সেই আমেজ উধাও হবে।

কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ। পরে পরিষ্কার আকাশ। আগামী কাল থেকেই তাপমাত্রা নামবে। সকাল সন্ধ্যা হালকা শীতের আমেজ আসতে পারে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা কলকাতায় ২৪.৭ ডিগ্রি । গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.১ ডিগ্রি। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৫ শতাংশ। আগামী তিন চার দিনে ধীরে ধীরে তাপমাত্রা কুড়ি ডিগ্রির নিচে নামবে বলে অনুমান আবহাওয়াবিদদের।

আগামীকাল থেকেই দক্ষিণবঙ্গের জেলায় রাতের তাপমাত্রা ধীরে ধীরে নামবে।উত্তরবঙ্গের উপরের দিকে জেলা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এবং উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলি মেঘালয় মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং অসম মেঘালয় বিক্ষিপ্তভাবে সামান্য বৃষ্টির সম্ভাবনা। ৪৮ ঘন্টা পর থেকে উত্তরবঙ্গের জেলাগুলির তাপমাত্রা ও ধীরে ধীরে নামবে। উত্তর পূর্ব মৌসুমি বায়ু এখনো সক্রিয় দক্ষিণ ভারতে। এর প্রভাবে আগামী কয়েকদিন তামিলনাডু কেরালা কর্ণাটক অন্ধপ্রদেশ পন্ডিচেরি ও সংলগ্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *