চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
এদেশের সহিষ্ণুতার প্রশ্ন প্রায়শই ওঠে। বিদ্ধ হয় শাসক দল বিজেপি (BJP)। কিন্তু প্রতিবেশী রাষ্ট্রের ঘটে গেল ধর্মীয় অসহিষ্ণুতার ঘটনা। বাংলাদেশের (Bangladesh) কুমিল্লা জেলায় সংখ্যালঘু হিন্দুদের ঘর জ্বালিয়ে দিলো একদল উত্তেজিত মৌলবাদী জনতা। ঘটনায় প্রকাশ, সম্প্রতি ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর (Emanuel Macreon) একটি মন্তব্যকে ঘিরে মুসলিম রাষ্ট্রগুলির মধ্যে বিরূপ প্রভাব লক্ষ্য করা যায়। হযরত মহম্মদের একটি কার্টুনকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্কে ইমানুয়েল ম্যাক্রো বক্তব্যকে ইসলাম পরিপন্থী বলে মনে করেছিল ইসলামিক রাষ্ট্রগুলি। জানা গিয়েছে বাংলাদেশের কুমিল্লা জেলার কুরবানপুর গ্রামের মুরাদপুরে হিন্দু সম্প্রদায়ের এক ব্যক্তি ইমানুয়েল ম্যাক্রো পক্ষে মতামত দেন।
ওই হিন্দু ব্যক্তির মতামত প্রকাশের পোস্টটি দেখে খেপে যান মৌলবাদীরা। পরেই শুরু হয় আক্রমণ। আন্তর্জাতিক মহলে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, হিন্দুদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশে। জানা গিয়েছে ওই ঘটনায় দশটি হিন্দু পরিবারের বাড়ি পুরোপুরি জ্বালিয়ে দিয়েছে মৌলবাদীরা। বাংলাদেশে (Bangladesh) মৌলবাদীদের হাতে আক্রান্ত হচ্ছেন হিন্দুরা। সে কথার উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করলেন কংগ্রেসের লোকসভা দলনেতা অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhry)। সঙ্গে তিনি আরও বললেন, “কেন্দ্রীয় সরকার যেন এ বিষয়ে দ্রুত পদক্ষেপ করে বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলেন।” সোমবার সকালে এক সংক্ষিপ্ত বিবৃতিতে অধীর চৌধুরী দাবি করেছেন, কেন্দ্রীয় সরকারের ভ্রান্ত নীতির কারণে প্রতিহিংসাবশত বাংলাদেশে মৌলবাদীদের হাতে আক্রান্ত হচ্ছেন হিন্দুরা। আগামী দিনে তাদের ওপর আরও আক্রমণ নেমে আসতে পারে। তাই অবিলম্বে ভারত সরকারের উচিত হবে বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলে এ বিষয়ে পদক্ষেপ করা।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news