Breaking News
Home / TRENDING / ছত্রধরের স্ত্রী ও ঋতব্রতকে শিশু সুরক্ষা কমিশনের সদস্যপদ দিল রাজ্য সরকার

ছত্রধরের স্ত্রী ও ঋতব্রতকে শিশু সুরক্ষা কমিশনের সদস্যপদ দিল রাজ্য সরকার

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা কমিশনের সদস্যপদ দেওয়া হল ছত্রধর মাহাতোর স্ত্রীকে। কমিশনের পুরনো কমিটি ভেঙে সম্প্রতি নতুন কমিটি গড়া হয়েছে। সেই কমিটিতেই জায়গা পেয়েছেন একদা পুলিশি সন্ত্রাস বিরোধী জনসাধারণের কমিটির নেতা তথা বর্তমানে তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক ছত্রধর মাহাতোর (Chatradhar Mahato) স্ত্রী নিয়তি মাহাতো। সোমবারই কমিটির প্রথম বৈঠক ছিল। সেই বৈঠকে যোগ দিতেই কলকাতা আসেন ছত্রধরের স্ত্রী। তার আগে সস্ত্রীক দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) সঙ্গে দেখা করতে তাঁর নাকতলার বাড়ি যান ছত্রধর। যদিও অন্যত্র ব্যস্ত থাকায় মহাসচিবের সঙ্গে তাঁদের দেখা হয়নি।

নতুন এই কমিটিতে রয়েছেন সিপিএম (CPM) থেকে বহিস্কৃত প্রাক্তন সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ও (Ritobrata Banerjee)। ছত্রধর মাহাতোর মত তোকেও দলের রাজ্যের সাধারণ সম্পাদকের পদ দিয়েছে তৃণমূল (TMC) নেতৃত্ব। গত ২৩ জুলাই তৃণমূলের সাংগঠনিক রদবদলের ছত্রধর ও ঋতব্রতকে এই পদে বসিয়েছে তৃণমূল। এতদিন পর্যন্ত প্রশাসনিকভাবে তারা কোনও পদ পান নি। এদিনই পশ্চিমবঙ্গের শিশু সুরক্ষা কমিশনের যৌথভাবে ছত্রধর মাহাতোর স্ত্রীর নিয়তি মাহাতো ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে জায়গা দেওয়া হল। রাজনৈতিক মহল মনে করছে, আগামী নির্বাচনে আদিবাসী ভোট ফেরাতেই ছত্রধরের স্ত্রীকে শিশু সুরক্ষা কমিশনের সদস্য পদ দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার (Mamata Banerjee Government)।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *