Breaking News
Home / TRENDING / আপাতত কলকাতা থেকে বিদায় শীতের

আপাতত কলকাতা থেকে বিদায় শীতের

নিজস্ব প্রতিনিধি।

আপাতত কলকাতা থেকে শীতের বিদায়। আগামী ৭২ ঘণ্টা কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে। কলকাতায় ঠান্ডা না থাকলেও জেলাগুলোতে শীতের আমেজ বজায় থাকবে, কারণ জেলাগুলোর তাপমাত্রা ১৪ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে। আগামীকাল কলকাতা তাপমাত্রা বেড়ে সর্বনিম্ন ১৮ সর্বোচ্চ ৩০ ডিগ্রির কাছাকাছি থাকবে। আগামী ৪৮ ঘণ্টায় উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হবে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতর।

৭২ ঘণ্টায় উত্তরবঙ্গের পাঁচ জেলা দার্জিলিং ,জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টির পরিমাণ একটু বাড়বে। এই বৃষ্টির কারণ পশ্চিমী ঝঞ্জা এবং ১৮ ও ১৯ তারিখ কলকাতা সহ দক্ষিণবঙ্গের মেঘলা আকাশ থাকবে। আপাতত কলকাতা থেকে শীতের বিদায়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *