Breaking News
Home / TRENDING / প্রশান্ত কিশোরকে ‘জেড প্লাস’ ক্যাটাগরির নিরাপত্তা দেবে মমতার প্রশাসন

প্রশান্ত কিশোরকে ‘জেড প্লাস’ ক্যাটাগরির নিরাপত্তা দেবে মমতার প্রশাসন

নিজস্ব প্রতিনিধি।

প্রশান্ত কিশোরকে ‘জেড প্লাস’ নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সোমবার নবান্ন (Nabanna) সূত্রে এমনটাই খবর মিলেছে। এতদিন রাজ্যে এই পর্যায়ের নিরাপত্তা পেতেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর সাংসদ ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ ১০ জন। কিন্তু, এবার সেই মাপের নিরাপত্তা পাবেন এই ‘পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট’। কিন্তু, কেন এমন সিদ্ধান্ত নেওয়া হল ? সে বিষয়ে কোনও উত্তর দিতে পারেননি কোনও শীর্ষ আধিকারিক। তবে স্বরাষ্ট্র দফতর এবিষয়ে চূড়ান্ত সিলমোহর দিয়েছে।

লোকসভা ভোটে শোচনীয় হারের পর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায় প্রশান্ত কিশোরকে তৃণমূলের পরামর্শদাতার ভুমিকায় নিয়ে এসেছেন তৃণমূল নেত্রী। মাস খানেক আগে অবধি নীতিশ কুমারের দল জেডি (ইউ)-র সহসভাপতি ছিলেন প্রশান্ত কিশোর (Prashant Kishore)। কিন্তু লাগাতার বিজেপি ও নরেন্দ্র মোদির সরকারের নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতা করায় তাঁকে দল থেকে ছেঁটে ফেলেন নীতিশ কুমার (Nitish Kumar)।

ইতিমধ্যে খড়গপুর সদর, কালিয়াগঞ্জ ও করিমপুর বিধানসভার উপনির্বাচনে তৃণমূলকে জিতিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘গুড বুকে’ স্থান পেয়ে গিয়েছেন প্রশান্ত কিশোর। তৃণমূলের একটি সূত্র জানাচ্ছে, পিকের প্রতি আস্থা বেড়েছে নেত্রীর। ২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভোট বৈতরণী পাড় করতে পিকের সংস্থা তেড়েফুঁড়ে কাজে নেমেছে। তাই এবার তাঁকে জেড প্লাস নিরাপত্তা দিয়ে প্রশাসনকে তাঁর গুরুত্বের কথা বুঝিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *