নিজস্ব প্রতিনিধি
নির্ভয়া ধর্ষণ এবং হত্যা মামলার (Nirbhya Case) আসামীদের আগামী ৩রা মার্চ সকাল ৬টায় ফাঁসিতে ঝোলানোর আদেশ দিল দিল্লি কোর্ট। নতুন তারিখ ঘোষণার পরই হাততালিতে মুখরিত হয়ে যায় কোর্টরুম। এই নিয়ে তৃতীয়বার ফাঁসির দিন ঘোষণা হল। এর আগে দুইবার ফাঁসির দিন স্থির হওয়ার পরও আসামী পক্ষের আইনি চালে তা পিছিয়ে যায়। রাষ্ট্রপতির কাছে ক্ষমাভিক্ষা করতে থাকেন অভিযুক্তরা। যেহেতু অভিযুক্ত চারজন একই অপরাধে দণ্ডিত বলে ফাঁসিও দিতে হবে একই সঙ্গে পিছিয়ে যায় বাকিদের ফাঁসিও।
এর আগেই দিল্লি কোর্ট আইনি জটিলতা মেটাতে সাত দিনের সময় দেয় অভিযুক্তদের। বলা হয় সাতদিনের মধ্যে কোনও আইনি সাহায্য না নিলে এরপর আর তা নিতে পারবেন না অভিযুক্তরা। সরকারি পক্ষের উকিল রাজীব মোহন সোমবার আদালতকে জানান চারজনের মধ্যে তিনজনেরই সব রকম আইনি সাহায্য নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এই মুহূর্তে আদালতে আর কোনও এই সংক্রান্ত আবেদন নেই। এরপর ফাঁসির দিন ঘোষণা করে আদালত। যদিও সব জটিলতা এখনও কাটেনি বলে মনে করছেন আইনজীবী মহল। কারণ এক অভিযুক্ত বিনয় শর্মা চলতি মাসের ১১ তারিখ থেকে ভুখ হরতালে রয়েছেন। ফাঁসির নির্দেশে এখনও খুব একটা আশ্বস্ত নন নিগৃহীতার মা আশা দেবী। তিনি এদিন বলেন, ‘এই নিয়ে তিনবার ফাঁসির দিন ঘোষণা হল। এর আগেও দুইবার দিন পিছিয়ে গিয়েছে। দেখা যাক এবার কী হয়। আশা করি এইবার নির্দেশ কার্যকরী করা যাবে। ‘
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news