ওয়েব ডেস্ক:
ইতিমধ্যে শীতের আমেজ পেতে শুরু করেছে রাজ্যবাসী। শহরের তাপমাত্র ধীরে ধীরে নামতে শুরু করেছে। এরমধ্যে সুখবর দিল শহরবাসী। আলিপুর আবহাওয়া দফতর জানিয়ে দিল আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৭.৯ ডিগ্রি। আরও খবর, সপ্তাহের শেষে উষ্ণতার পারদ আরও কিছুটা কমবে ৷ গতকালই আবহাওয়া দফতর জানিয়েছিল সপ্তাহ শেষে অনেকটাই কমবে তাপমাত্রা । নতুন খবর হল, আজ সারাদিন আকাশ পরিষ্কার থাকবে ফলে রাতের দিকে কমতে পারে তাপমাত্রা। জেলাগুলিতেও নিম্নমুখী হবে পারদ। স্বাভাবিক নিয়মে উত্তরবঙ্গেও কমছে তাপমাত্রা। তবে ডিসেম্বরের আগে যে জাঁকিয়ে শীত পড়বে না তাও জানিয়ে দিয়েছে হাওয়া অফিস।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news