Breaking News
Home / TRENDING / চলন্ত বাইকে সেলফি, সিগনেচার ব্রিজের রেলিং টপকে নদীতে পড়ে মৃত্যু ২ যুবকের

চলন্ত বাইকে সেলফি, সিগনেচার ব্রিজের রেলিং টপকে নদীতে পড়ে মৃত্যু ২ যুবকের

ওয়েব ডেস্ক:

দিল্লিতে সেতুর উপরে বাইক চালাতে চালাতে সেলফি নিতে গিয়ে রেলিং ভেঙে নদীতে পড়ে মৃত্যু হল দুই যুবকের। তীব্র গতিতে বাইকে বসেই ক্যামেরায় ক্লিক করতে গিয়ে বিপত্তি। বাইক থেকে ছিটকে সেতুর নীচে পড়ে যান দুই আরোহী। শুক্রবার সকালে দিল্লির ‘সিগনেচার ব্রিজ’-এ ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা।

এমনিতে সিগনেচার ব্রিজে রয়েছে আলাদা নিজস্বী তোলার জায়গা। যদিও সেটি এখনও চালু হয়নি। সুদৃশ্য ব্রিজটি কিছুদিন আগেই জনসাধারণের জন্য খুলে দেওয়া হলেও উদ্বোধনের পর থেকে নানা গোলমাল চলছে ব্রিজটিকে ঘিরে। সেলফি তুলতে একাধিক ছোট বড় দুর্ঘটনা ঘটেছে। কিছুদিন আগেই সেতুর উপর দাঁড়িয়ে এক রূপান্তরকামীর ‘স্ট্রিপ’ করার ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হয়। তা ছাড়া গাড়ি পার্কিং ও ট্রাফিকের সমস্যা তো রয়েছেই। এ বার ঘটল বাইক দুর্ঘটনা।

সূত্রের খবর, সকাল সাড়ে ৮টা নাগাদ ঘটে দুর্ঘটনা। তীব্র গতিতে বাইক চালাতে চালাতে সেলফি তুলতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি ডিভাইডারে ধাক্কা খেয়ে রেলিংয়ে আটকে যায়। দুই আরোহী পড়ে যান নদীতে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁদের।

এই ঘটনার পর সেতুটিকে ঘিরে সতর্কতা বাড়ানো হবে বলে জানিয়েছে পুলিশ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *