Breaking News
Home / TRENDING / তল্লাশির নামে পুলিশের ‘ধোলাই’ পুলিশকেই

তল্লাশির নামে পুলিশের ‘ধোলাই’ পুলিশকেই

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুর:
নৈশ তল্লাশীর নামে এক পুলিশ কর্মীকেই মারধরের অভিযোগ উঠল রায়গঞ্জ থানা পুলিশের বিরুদ্ধে। আহত পুলিশ কর্মীকে রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সূত্রপাত, বৃহস্পতিবার রাতে। রায়গঞ্জ চতুর্থ আরক্ষা বাহিনী কসবার কনস্টেবল হরিগোপাল সাহা ছেলে অঙ্কুরকে নিয়ে রায়গঞ্জ কাঞ্চনপল্লীতে একটি অনুষ্ঠান বাড়িতে এসেছিলেন।মোটরবাইকে করে অনুষ্ঠান বাড়ি থেকে ফিরে যাওয়ার সময় রায়গঞ্জ বিবেকানন্দ মোড়ে তাঁর মোটরবাইক তল্লাশির জন্য দাঁড় করায় রায়গঞ্জ থানার পুলিশ কর্মীরা। হরিগোপাল সাহা নিজেকে আরক্ষা বাহিনীর একজন পুলিশ কর্মী বলে পরিচয় দেন। রায়গঞ্জ থানার পুলিশকর্মীদের কাছে হরিগোপাল সাহা জানতে চান তারা কনস্টেবল না সিভিক ভলান্টিয়ার? এই প্রশ্ন করাতেই হরিগোপালকে নৈশ তল্লাশির দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মীরা বেধড়ক মারধর করে বলে অভিযোগ।
এরপর তাঁকে পুলিশের গাড়িতে কসবা ব্যারাকের কাছে নিয়ে যান। মুখ দিয়ে অঝোরে রক্ত ক্ষরণ হতে থাকায় হরিগোপালকে রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়। তাঁর মুখে তিনটি সেলাই পড়েছে বলে জানা গিয়েছে।পুলিশ হরিগোপালের ছেলে অঙ্কুরকে আটক করে থানায় নিয়ে যায় বলে অভিযোগ।
রাতেই হরিগোপালের পরিবারের পক্ষ থেকে রায়গঞ্জ থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ অভিযোগ না নিয়ে ফিরিয়ে দিয়েছেন বলে অভিযোগ। রায়গঞ্জ থানার আইসি জানিয়েছেন, রাতে তিনি থানায় ছিলেন না। এনিয়ে কিছু বলতে পারবেন না। পুলিশ সুপার সুমিত কুমার ফোন ধরেননি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *