সূর্য সরকার।
পশ্চিমী ঝঞ্ঝা ও বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত, এই দুইয়ের জেরে জলীয় বাষ্প বেশি বাতাসে। ফলে বড়দিনের পরদিন মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা। আগামী ৪৮ ঘন্টা ঘন কুয়াশা উত্তরবঙ্গে। শনিবার থেকেই পরিষ্কার আকাশ রাজ্যজুড়ে। তাপমাত্রা নামবে হু হু করে। আরও একদফা জমিয়ে শীতের কাঁপুনি বর্ষশেষে।
আজ কলকাতায় (Kolkata) মূলত মেঘলা আকাশ সকালের দিকে সামান্য কুয়াশা। সকালের সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের ১ ডিগ্রির কম। বাতাসে আদ্রতার পরিমাণ ৪৯ থেকে ৯৮ শতাংশ।
আজ কলকাতাসহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই মেঘলা আকাশ ও হালকা বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমানে। উত্তরবঙ্গের (North Bengal) দার্জিলিং কালিম্পংয়েও বৃষ্টি হবার সম্ভাবনা। শুক্রবারও বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলোতে। দুই মেদিনীপুর ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা। শুক্রবারও বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পংয়ে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news