সূর্য সরকার ও নীল রায়।
ঝাড়খণ্ড মুক্তি মোর্চা প্রধান হেমন্ত সোরেন (Hemant Soren) তথা ঝাড়খণ্ডের ভাবী মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিলেন। শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, শরদ পাওয়ার, আরজেডির তেজস্বী যাদব, সপা প্রধান অখিলেশ যাদব, বিএসপি নেত্রী মায়াবতী, ডিএমকে নেতা স্ট্যালিন সহ একাধিক রাজনৈতিক মহাতারকাদের। ঝাড়খন্ড ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, কংগ্রেস এবং আরজেডি জোট সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন।
নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) ও এনআরসি (NRC) বিরোধী আন্দোলনে অস্থির ভারতের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এই শপথগ্রহণ অনুষ্ঠান হতে চলেছে বিরোধী ঐক্য মঞ্চ। স্বাভাবিকভাবেই ২৯ ডিসেম্বর হেমন্ত সোরেনের মুখ্যমন্ত্রী পদে শপথগ্রহণ অনুষ্ঠান নিছক একটি অনুষ্ঠান নয় বলেই মনে করছে রাজনৈতিক মহল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধী জোটের দ্বিতীয় ইনিংস শুরু হতে চলেছে, বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
শিলিগুড়ির ৩০ ডিসেম্বরের মমতা বন্দ্যোপাধ্যায়ের নাগরিকত্ব সংশোধনী আইন এবং এনআরসি বিরোধী মিছিল মুলতুবি। সেই মিছিল হবে আগামী ৩ জানুয়ারি। ২৯ ডিসেম্বর মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়খন্ডে হেমন্ত সরেনের মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ অনুষ্ঠানে যাচ্ছেন। সেই কারণেই সম্ভবত মিছিলের দিন পেছানো হয়েছে বলে তৃণমূল কংগ্রেস সূত্রে খবর।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news