Breaking News
Home / TRENDING / আজ থেকে বন্ধ চিৎপুর ক্যানেল সেতু

আজ থেকে বন্ধ চিৎপুর ক্যানেল সেতু

সূর্য সরকার ।

নববর্ষের আগেই ফের উত্তর শহরতলীর বাসিন্দাদের জন্য দুঃসংবাদ। কারণ, আজ বৃহস্পতিবার থেকে টানা পাঁচ দিন অর্থাৎ ৩০ ডিসেম্বর পর্যন্ত যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে চিৎপুর ক্যানাল সেতুতে (Chitpur Canel Road)। কলকাতা ট্রাফিক পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই দিনগুলিতে রাত ১০টা থেকে সকাল ৭টা পর্যন্ত রক্ষনাবেক্ষণ এবং মেরামতির জন্যওই সেতুতে যান চলাচল বন্ধ রাখা হবে।

টালা সেতুতে বড় ও ভারী যানবাহন চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকায় মূলত বড় গাড়ি সব এই সেতু দিয়েই ঘুরে যেত। কিন্তু এবার এই সেতুতেও নিষেধাজ্ঞা জারি হওয়ায় কলকাতা থেকে উত্তর শহরতলীতে ও উত্তর শহরতলী থেকে কলকাতা শহরে গাড়ি ঢুকতে বিরাট সমস্যা হবে। এই ব্রিজ মেরামতির পরেই টালা ব্রিজ ভাঙ্গার কাজে হাত দেওয়া হবে বলে পুলিশ সূত্রে খবর।
কলকাতা ট্রাফিক পুলিশ জানিয়েছে, এই পাঁচদিন রাতে চিৎপুর সেতু বন্ধ থাকলে বিকল্প হিসাবে ছোট গাড়ি এখনকার মতোই টালা সেতু ধরতে পারে। তবে দক্ষিণমুখী বড় গাড়়ি কাশীপুর রোড থেকে বাঁদিকে প্রাণকৃষ্ণ মুখার্জি রোড হয়ে মন্মথ গাঙ্গুলি রো়ড ধরে বেলগাছিয়া রোডে পৌঁছে আরজি কর সেতু পেরোবে।

অন্যদিকে, উত্তরমুখী সমস্ত বড় গাড়ি কবি ক্ষিরোদ বিদ্যাবিনোদ রো়ড ধরে যতীন্দ্র মোহন অ্যাভিনিউয়ে পৌঁছবে। তবে এই নিষেধাজ্ঞা জারি হওয়ায় যে রাত থেকেই শ্যামবাজার থেকে সিঁথি রোড ও যশোর রোডে ব্যাপক যানজট হবে তা বলাই যায়। কারণ, উৎসবের মরশুমে রাত দশটাতেও বেশিরভাগ মানুষই বাইরে থাকেন। ফলে স্বাভাবিকভাবেই যানজটের আশঙ্কা থাকছেই উত্তর শহরতলীতে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *