Breaking News
Home / TRENDING / ভোররাতে নামছে তাপমাত্রার পারদ, হিমেল হাওয়া পেতে পেতেই পড়বে শীত বলছে হাওয়া অফিস

ভোররাতে নামছে তাপমাত্রার পারদ, হিমেল হাওয়া পেতে পেতেই পড়বে শীত বলছে হাওয়া অফিস

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

দেরিতে হলেও চলতি সপ্তাহে অবশেষে পশ্চিমবঙ্গ থেকে বিদায় নিয়েছে বর্ষা। আর সেইসঙ্গেই রাজ্যে ঢুকতে শুরু করেছে উত্তর-পশ্চিমের শুকনো বাতাস। যার জেরে প্রতি ভোর ও রাতে নামছে তাপমাত্রার পারদ। হালকা শীতও অনুভত হচ্ছে। সকলের মনে এখন একটাই প্রশ্ন, তবে কি রাজ্যে এসে পড়ল শীত ? উত্তর দিল হাওয়া অফিস (Regional Meteorological Centre, Kolkata)। তাঁরা জানিয়েছে, এখনই জাঁকিয়ে শীত পড়ছে না পশ্চিমবঙ্গে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, ৩০ অক্টোবর অর্থাৎ শুক্রবার পর্যন্ত শুকনোই থাকবে আবহাওয়া। রাত ও ভোরের দিকে কমবে তাপমাত্রার পারদ। কলকাতার তাপমাত্রা থাকবে ২০-২১ ডিগ্রির আশপাশে। অক্টোবরের একেবারে শেষদিন থেকেই বদলাবে আকাশের চরিত্র। বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ সৃষ্টি হতে পারে। যার পরোক্ষ প্রভাবে দক্ষিণা বাতাসের আনাগোনা বাড়বে বঙ্গে। মেঘলা থাকবে আকাশ। রাতের দিকে তাপমাত্রা হতে পারে ২৩ থেকে ২৪ ডিগ্রি। সাগর শান্ত হলেই হেমন্তের শিরশিরানি অনুভব করতে পারবেন পশ্চিমবঙ্গবাসী।

নিয়মানুযায়ী, ১২ অক্টোবর নাগাদ কলকাতা থেকে বর্ষা বিদায় নেওয়ার কথা। তবে এবারের বর্ষা বিদায় নিয়েছে অনেকটাই দেরিতে। ফলে প্রতিবছর অক্টোবরের মাঝামাঝি বঙ্গে উত্তরের শুকনো বাতাসের আনাগোনা শুরু হলেও এবার তা হয়নি। দিনকয়েক আগে পর্যন্তও রাতের তাপমাত্রা ২৫-২৬ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছিল। যার অন্যতম কারণ সাগরে পর পর সৃষ্ট হওয়া নিম্নচাপ। তবে পুজোর মুখে নিম্নচাপ বাংলাদেশে সরে যাওয়ার পরই হাওয়াবদল হয়। কথাতেই আছে, দুর্গা বিসর্জনের দিন থেকেই বাতাসে একটা হিমেল হওয়া অনুভূত হয়। চলতি বছরেও তাঁর অন্যথা হয়নি। ইতিমধ্যেই দক্ষিনবঙ্গে তা বইতে শুরু করেছে। রাতে এবং ভোরের দিকে বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে। তবে তা স্থায়ী নয়। সপ্তাহ শেষ থেকেই ফের তাপমাত্রা বাড়তে শুরু করবে, জানিয়েছে হাওয়া অফিস।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *