Breaking News
Home / TRENDING / রাজ্যপালের সঙ্গে সংঘাত তীব্র হচ্ছে মমতার সরকারের

রাজ্যপালের সঙ্গে সংঘাত তীব্র হচ্ছে মমতার সরকারের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

রাজ্য সরকারকে আক্রমণ করতে গিয়ে ফের রাজ্যে অপরাধ পরিসংখ্যানের প্রসঙ্গ টানলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। গত ৬ অক্টোবর রাজ্যপাল জগদীপ ধনখড় রাজ্যের অপরাধ পরিসংখ্যান নিয়ে একটি টুইট করেন, আর সেই টুইটকে ভিত্তিহীন বলে দাবি করে স্বরাষ্ট্র মন্ত্রক (Home Ministry of India)। পুজো মিটতেই রাজনৈতিক সংঘর্ষ এবং তা নিয়েই শাসক বিরোধী বাকযুদ্ধে উত্তপ্ত রাজ্য রাজনীতি। রাজ্যপালের বৃহস্পতিবার দিল্লিতে করা মন্তব্য এই উত্তপ্ততাকে আরও একটু বাড়িয়ে দিল। বৃহস্পতিবার দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সঙ্গে বৈঠকের পর রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারকে আক্রমণ করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। ২০২১-এর নির্বাচনে রাজ্যে কিভাবে সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন হবে তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। যদিও রাজ্যপালের এই উদ্বেগকে পাল্টা আক্রমণ করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। ‘রাজ্যপাল সংবিধানের সীমালংঘন করছেন’ এমনটাই কটাক্ষ করেছেন তারা।

এই মুহূর্তে পাহাড়ের রাজনীতিও বেশ সরগরম হয়ে উঠেছে বিমল গুরুং ফিরে আসর পর থেকেই। এই প্রেক্ষাপটে পয়লা নভেম্বর দার্জিলিঙে যাচ্ছেন রাজ্যপাল। যতদূর জানা যাচ্ছে পুরো নভেম্বর মাস জুড়ে সেখানেই থাকবেন তিনি। তবে এই বিষয় নিয়েও রাজ্যের শাসক দল কটাক্ষ করতে ছাড়েনি রাজ্যপালকে। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তীব্র ক্ষোভ প্রকাশ করেন রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। বৃহস্পতিবার দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

সাক্ষাৎপর্বের পর সাংবাদিক সম্মেলন করে রাজ্যপাল বলেছেন, “এ রাজ্যে একজন নিরাপত্তা উপদেষ্টা আছেন, যিনি অবসরপ্রাপ্ত ডিজিও। কিন্তু তিনি কী করছেন? শুধুই কি রাজনৈতিক কাজে যুক্ত থাকাই তাঁর কর্তব্য?” তিনি আরও বলেন, “যে রাজ্যের আইপিএস ও আমলাদের সঙ্গে তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে চেয়ে বারবার বার্তা পাঠিয়েছেন। কিন্তু কেউ তাতে সাড়া দেননি। এমনকী মুখ্যমন্ত্রীর নজরে বিষয়টি আনার পরও লাভ হয়নি।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *