Breaking News
Home / TRENDING / শোভন-বৈশাখী চাইলেই ওদের সংগঠনের কাজ দেওয়া হবে, বললেন দিলীপ ঘোষ

শোভন-বৈশাখী চাইলেই ওদের সংগঠনের কাজ দেওয়া হবে, বললেন দিলীপ ঘোষ

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

শোভন-বৈশাখীকে নিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতিতে জল্পনার অন্ত নেই। বিজেপির (BJP) দিকে ঝুঁকে পরেও শেষ পর্যন্ত ময়দানে নামছেন না তারা। কেন তাদের এমন অবস্থান ? শুক্রবার প্রাতঃভ্রমণে বেরিয়ে এমনই এক প্রশ্নের সম্মুখীন হলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। জবাবে তিনি বললেন, “শোভন ও বৈশাখি দু’জনেই সচেতন মানুষ৷ ওঁরা কখন কী করতে হবে জেনেই রাজনীতিতে এসেছেন৷ ওঁরা যখন রাজি হবেন, যে কাজ করতে চাইবেন, সেই কাজ দেওয়া হবে৷” প্রসঙ্গত, বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে (Baishakhi Banerjee) রাজ্য কমিটিতে অন্তর্ভুক্ত করার পর সরাসরি ময়দানে নেমে রাজনীতি করার বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন শোভন চট্টোপাধ্যায় (Shovan Chatterjee) ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়। কিন্তু পুজোয় শোভন-বৈশাখী কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপহার পাঠান ফের অশনি সংকেত দেখছে গেরুয়া শিবির। তাছাড়া শোভন-বৈশাখী অবস্থান নিয়ে কিছুটা হলেও বিরক্ত রাজ্য বিজেপি। তাই নিজের প্রতিক্রিয়ায় শিবির উক্তি দিয়ে কিছুটা হলেও প্রকাশ করে দিয়েছেন মেদিনীপুরের সংসদ সদস্য।

এর পাশাপাশি, আলু-পিঁয়াজের মূল্যবৃদ্ধি নিয়ে কথা বলেন তিনি। কেন দাম বাড়ছে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বিজেপি সাংসদ বলেন, “এই সময় এমনিতেই শাক-সবজি, ফলের দাম বাড়ে৷ বাজার নিয়ন্ত্রণে রাখার দায়িত্ব সরকারের। কিন্তু এখনও আমরা সেরকম কিছুই দেখছি না। আলু ও পিঁয়াজের দাম বেড়েছে। নির্বাচনী ফান্ড তৈরি করার জন্য এগুলি করা হচ্ছে৷ সরকারের সতর্ক হওয়া উচিত। মানুষ এমনিতেই কষ্টের মধ্যে আছেন করোনার কারণে৷ এতে মানুষের ক্ষোভ আরও বাড়বে।” তিনি আরও বলেন, বলেন, “পিঁয়াজ নাসিক থেকে আসে৷ তাই পিঁয়াজের দাম বাড়ার একটা কারণ আছে। হতে পারে ফসল কম হয়েছে, নষ্ট হয়েছে৷ কিন্তু আলুর দাম বাড়ার কোনও কারণ নেই। আলু তো তারকেশ্বর থেকে আসে। পশ্চিমবঙ্গে আলু চাষও হয়।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *