Breaking News
Home / TRENDING / শীতকালে বামেদের ধাঁচেই ব্রিগেডে সভা করবে তৃণমূল

শীতকালে বামেদের ধাঁচেই ব্রিগেডে সভা করবে তৃণমূল

নিজস্ব সংবাদদাতা :

২০১৯ লোকসভা নির্বাচনের আগে দেশের সমস্ত বিজেপি বিরোধী দলগুলোকে এক মঞ্চে আনতে আগামী শীতকালেই কলকাতার ব্রিগেডে জনসভা করতে চলেছে তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার উত্তরকন্যায় এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের তৃতীয় ফ্রন্ট তৈরি করতে বিভিন্ন আঞ্চলিক রাজনৈতিক দলগুলির পূর্ণ সমর্থন চান তৃণমূল নেত্রী। সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর এই সমাবেশ আয়োজনের ডাক রাজনৈতিক দিক থেকে নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। কয়েকদিনের মধ্যেই ফের তামিলনাড়ুতে যাবেন মুখ্যমন্ত্রী, বিরোধী রাজনৈতিক দলগুলোকে আরও সংঘবদ্ধ করতে তামিলনাডু সফরও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *