নিজস্ব সংবাদদাতা
কোন্নগরে পুরসভার গেস্ট হাউস ‘বিশ্রামিকা’য় হানা দিয়ে মধুচক্রে জড়িত ১২জনকে গ্রেফতার করল সিআইডি। স্টেশন সংলগ্ন পুরসভার গেস্ট হাউসে দীর্ঘদিন ধরে দেহ ব্যবসা চলছিল বলে অভিযোগ । বুধবার রাতে সিআইডি র দশ জনের একটি দল হঠাৎই গেস্ট হাউসে হানা দেয়। ঘটনাস্থল থেকে ৮ জন মহিলা ও ৪ জন পুরুষ কে আটক করে নিয়ে যাওয়া হয় উত্তরপাড়া থানায়। এছাড়াও গেস্ট হাউসের ঘর থেকে উদ্ধার করা হয় ১০টি মোবাইল, নগদ ১০ হাজার টাকা ও নিষিদ্ধ ভিডিও ছবির ডিভিডি ।গভীর রাত পর্যন্ত তদন্ত করে আরো বেশ কিছু তথ্য হাতে আসে সিআইডির।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news