Breaking News
Home / TRENDING / মদের চাহিদা সামাল দিতে এবার সরকারি ওয়েব পোর্টাল এল বাজারে

মদের চাহিদা সামাল দিতে এবার সরকারি ওয়েব পোর্টাল এল বাজারে

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

অনলাইন মদ (Wine) ডেলিভারির জন্য এবার একেবারে ওয়েব পোর্টালই বাজারে নিয়ে এল ছত্তিশগড় সরকার। গ্রিন জোনে মদের দোকানে ভিড় কমানোর জন্য এই পোর্টাল নিয়ে আসা হয়েছে বলে জানানো হয়েছে। ছত্তিশগড় স্টেট মার্কেটিং কর্পোরেশন লিমিটেড বা সিএসএমসিএল-এর নামে পোর্টালটি বাজারে আনা হয়েছে। দীর্ঘদিন ধরে মদের দোকানগুলি বন্ধ থাকার পর সোমবার দেশের কিছু কিছু অংশে মদে দোকান খোলা হয়। তারপরই লোক ভেঙে পড়ে দোকানগুলিতে। বিশাল সংখ্যক লোক ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকেন দোকানগুলিতে। রায়পুরের অবস্থায় একই দাঁড়ায়।

সামাজিক দূরত্ব (Social Distancing) ইত্যাদি লাটে তুলে সব সচেতনতাকে বুড়ো আঙুল দেখিয়ে চলতে থাকে মদ কেনা। এই অবস্থা এড়াতেই ওয়েবসাইটটি বাজারে আনা হয়েছে বলে জানিয়েছেন রায়পুরের এক সরকারি আধিকারিক। তবে রায়পুর এবং কোরবা গ্রিন জোনের অন্তর্ভূক্ত নয় বলে এখানে মদ অনলাইনও পাওয়া যাবে না বলে জানানো হয়েছে। অনলাইনে মদ পাওয়ার জন্য লোককে মোবাইল নম্বর, আধার কার্ডের নম্বর এবং বাড়ির ঠিকানা দিতে হবে। মদ বাড়িতে দেওয়ার জন্য মদের দাম ছাড়াও দিতে হবে ডেলিভারি চার্জ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *