Breaking News
Home / TRENDING / জয়েন্ট ও নিট পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করে দিলেন মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী

জয়েন্ট ও নিট পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করে দিলেন মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

সর্বভারতীয় মেডিক্যাল পরীক্ষার দিন কথা ঘোষণা করে দিলেন কেন্দ্রীয় মানবসম্পদ মন্ত্রকের মন্ত্রী রমেশ পোখরিওয়াল নিশাঙ্ক (Ramesh Pokhrial Nishank)। মঙ্গলবার তিনি জানিয়েছেন, পূর্ব নির্ধারিত তারিখের বদলে আগামী ২৬ জুলাই হবে সর্বভারতীয় মেডিক্যালের পরীক্ষা। ১৮ জুলাই থেকে ২৩ জুলাইয়ের মধ্যে নেওয়া জয়েন্টের মেন পরীক্ষা। আর জয়েন্টের অ্যাডভান্সড হবে আগস্ট মাসে। তিনি আরও বলেন, “আইআইটি জিইই মেন পরীক্ষা নেওয়া হবে ১৮, ২০, ২১, ২২ ও ২৩ জুলাই। আইআইটি-জিইই অ্যাডভান্সড হবে আগস্টে। এর তারিখ পরে ঘোষণা করা হবে। আর এনইইটি পরীক্ষা হবে ২৬ জুলাই। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস টেন ও টুয়েলভের পরীক্ষা কবে তার সিদ্ধান্তও কয়েকদিনের মধ্যে নেওয়া হবে।”

জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার (JEE) মাধ্যমে গোটা দেশের ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হওয়ার সুযোগ পায় ছাত্রছাত্রীরা। নিট পরীক্ষা নেওয়া হয় মেডিক্যাল কলেজে ভর্তির জন্য।চলতি বছর নিট পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করেছে ১৫ লক্ষের বেশি ছাত্র-ছাত্রী। জয়েন্ট এন্ট্রান্স মেন পরীক্ষার জন্য নয় লক্ষের বেশি ছাত্র-ছাত্রী ফর্ম ফিল আপ করেছে। আইআইটি কলেজগুলিতে ভর্তির জন্য অবশ্য আলাদা পরীক্ষা দিতে হয়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *