চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
মদ খেতে নিষেধ করে দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু (WHO)। ভারতে মোদি সরকার ইতিমধ্যেই লক ডাউনে মদ বিক্রি নিষিদ্ধ করেছে। রাজ্যেও মমতা বন্দ্যোপাধ্যায় এখনও মদের দোকান খোলা বা মদের হোম ডেলিভারি চালু করেন নি। তবু চোরাপথে কারও কারও হাতে মদ পৌঁছয়নি এমনটা হলফ করে বলা যাবে না। একই সঙ্গে মদের চাহিদা রয়েছে সুরারসিকদের। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পোস্ট দেখলেই তা বোঝা যায়।
তবে হু-এর বক্তব্যে স্পষ্ট হয়েছে মদ্যপানে করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। মদ রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়, বলছে হু। হু-এর বক্তব্য, বেশি মদ্যপান করলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে। ২০১৫-এর একটি স্টাডি জানাচ্ছে অধিক সুরাপান রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে নিউমোনিয়ার সম্ভাবনা বাড়ায়। একই ভাবে করোনার সম্ভাবনাও বৃদ্ধি পায়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news