Breaking News
Home / TRENDING / লকডাউনের সময় নিষিদ্ধ করা হল রক্তদান, শুরু হল বিতর্ক

লকডাউনের সময় নিষিদ্ধ করা হল রক্তদান, শুরু হল বিতর্ক

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

লকডাউনের মধ্যে অন্ধ্রপ্রদেশ সরকার (Andhra Pradesh) রাজ্যে ব্লাড রক্তদান শিবির (Blood Donation Camp) এবং এই সংক্রান্ত সব যাতায়াত এব বন্ধ করে দিল। তবে যাঁদের নিয়মিত রক্ত লাগে তাঁরা বিশেষ পাসের মাধ্যমে রক্ত সংগ্রহ করতে পারবেন। অন্ধ্রপ্রদেশ সরকারের বক্তব্য এই সময়ে রক্তদান শিবিরগুলিতে যাতায়াত জমায়েত কোভিডের সম্ভাবনা বাড়িয়ে দিতে পারে। প্রশাসনের বক্তব্য ব্যক্তিগত উদ্যোগে করা এই সব ক্যাম্পগুলি বেশিরভাগ ক্ষেত্রেই স্বাস্থ্যবিধি মানছে না।

ফলে এর থেকে মহামারী ছড়ানোর সম্ভাবনা থেকেই যায়। কিন্তু এর ফলে যাদের নিয়মিত রক্ত লাগে তাঁরা সমস্যায় পড়তে পারেন। যাঁদের থ্যালাসেমিয়া, সিকল সেল অ্যানিমিয়ার মত অসুখ আছে তাঁদের সেক্ষেত্রে যাতায়াত করার জন্য বিশেষ অনুমতি দেওয়া হবে। কিন্তু সমস্ত শিবিরের উদ্যোগ বন্ধ করে দিল প্রয়োজনীয় রক্ত আসবে কোথা থেকে ? পশ্চিমবঙ্গে যেমন রক্তের চাহিদা মেটাতে পুলিশ কর্মীরাই রক্ত দিচ্ছেন তেমনটা করা হতে পারে কি ? এখন তাই নিয়েই ভাবনাচিন্তা করছে সরকার।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *