চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
লকডাউনেও রদবদল হল রাজ্য প্রশাসনের। বৃহস্পতিবার নবান্নে (Nabanna) ছিল রাজ্য মন্ত্রিসভার বৈঠক। সেই বৈঠক সবচেয়ে বেশি সময় ধরে রেশন বিলি নিয়েই আলোচনা হয়। সেই আলোচনার সময়েই জেলা ধরে ধরে পরিস্থিতির খোঁজ নেন মুখ্যমন্ত্রী। বিভিন্ন জায়গা থেকে আসা অভিযোগের কথা বলে সেসব সংশোধনের নির্দেশ দেন খাদ্যমন্ত্রীকে। সূত্রের খবর, বৈঠকে খাদ্য দফতরের কাজকর্ম নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
রাতেই খাদ্য দফতরের প্রধান সচিবকে বদলি করে দেওয়া হয়। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো এর পরে অপসারণ হয় খাদ্য সচিব মনোজ আগরওয়ালকে কমপালসারি ওয়েটিংয়ে পাঠানো হল। তাঁর জায়গায় নতুন খাদ্যসচিব হলেন পারভেজ আহমেদ সিদ্দিকি। সেই সঙ্গে বদল হল পশ্চিম বর্ধমান ও দার্জিলিঙের জেলাশাসক। প্রসঙ্গত, রেশন বন্টন নিয়ে লকডাউনে সবচেয়ে বেশি অভিযোগ উঠেছে। মনে করা হচ্ছে সেই সমস্যার জেরেই এই বদলি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news