সূর্য সরকার।
এই প্রথম রাজ্য বিধানসভার লাইভ সম্প্রচার নিয়ে বিতর্ক। বিধানসভার ইতিহাসে এই প্রথম রাজ্যপালের ভাষণের লাইভ সম্প্রচার হবে না। তেমনটাই বিধানসভা সূত্রে খবর। রাজ্যপাল তার ভাষণে কোনও নেতিবাচক মন্তব্য করলে সেটা সরকারের পক্ষে বিরূপ হবে। অন্যদিকে শাসকদলের বিধায়করা ও রাজ্যপালের নেতিবাচক মন্তব্যের পাল্টা কোন অবস্থান নিলেন শুরু হবে হৈ হট্টগোল, যা সৌজন্যে বিরুদ্ধে। সবমিলিয়ে কোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে। সেই কারণের রাজ্যপালের ভাষণের সরাসরি সম্প্রচার শুক্রবার বন্ধ রাখার সিদ্ধান্ত বিধানসভার।
এর আগে হাজার ১৯৬৯ সালে তৎকালীন রাজ্যপাল ধরমবীরাই রাজ্য সরকারের লিখে দেওয়া বাজেট ভাষণের একটি নির্দিষ্ট অংশ পড়েননি, তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। এ বছরও রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar) কি পদক্ষেপ নেয় সেই দিকে তাকিয়ে সব মহল।সেই কারণেই এই প্রথম রাজ্যপালের প্রাক বাজেট ভাষণ লাইভ সম্প্রচার না করার সিদ্ধান্ত নিয়েছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news