চ্যানেল হিন্দুস্তান ব্যুরো :
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের আক্রমণ করলেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। এবার ৮,৪০০ কোটি টাকার সরকারি সহায়তা পাওয়া থেকে পশ্চিমবঙ্গের কৃষকদের বঞ্চিত করে রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যা সোমবার এমনই অভিযোগ তুলে কড়া টুইট করলেন রাজ্যপাল। রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে দেওয়া চিঠিতে লিখেছেন, “এই প্রকল্পে পুরো টাকাটাই কেন্দ্র দেয়। সেই টাকা সরাসরি চাষিদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকে। মাঝে কোনও ফোঁড়ে নেই। কমিশন নেওয়ারও কেউ নেই! আমি তো বুঝতে পারছি না রাজ্য সরকার কেন এই প্রকল্পে বাংলার কৃষকদের অন্তর্ভুক্ত করছে না।” রাজ্য সরকারের এ হেন সিদ্ধান্তকে ‘ক্রুয়েল জোক’ বলেও কটাক্ষ করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। টুইটারে তিনি লিখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের ব্যর্থতা এবং অকর্মণ্যতার জন্য বাংলার কৃষকরা প্রধানমন্ত্রী কিষান নিধি প্রকল্পের ৮৪০০ কোটি টাকার সুবিধা পাননি। খুবই দু:খের যে অন্নদাতাদের এভাবে অবহেলা করা হয়েছে। সারা দেশে ৯২ হাজার কোটি টাকা কৃষকদের মধ্যে বিলি করা হয়েছে। রাজ্য সরকারের ব্যর্থতার জন্য বাংলার চাষিভাইরা তা পেলেন না।”
https://twitter.com/jdhankhar1/status/1292804052074393600?s=19
প্রধানমন্ত্রী কিষান নিধি যোজনায় (Pradhanmantri Kishan Nidhi Yojna) রবিবার দেশের সাড়ে আট কোটি কৃষকের অ্যাকাউন্টে ১৭ হাজার ১০০ কোটি টাকা ট্রান্সফার করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। যথারীতি এই পাওনা থেকে বঞ্চিত হলেন পশ্চিমবঙ্গের কৃষকরা। ২০১৯ সালের লোকসভা ভোটের আগেই পিএম কিষান প্রকল্প শুরু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই প্রকল্পে বছরে ৬ হাজার টাকা করে কেন্দ্রের থেকে সাহায্য পান কৃষকরা। আয়ুষ্মান ভারতের মতো এই প্রকল্প থেকেও নাম তুলে নিয়েছিল নবান্ন। তাই দেশের বিভিন্ন প্রান্তের কৃষকরা এই আর্থিক সুবিধা পেলেও, বঞ্চিত রইল বাংলা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news