Breaking News
Home / TRENDING / করোনা আবহেও ডিজিটাল ইন্ডিয়ার পদক্ষেপ : আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে হাইস্পিড ইন্টারনেট চালু মোদির

করোনা আবহেও ডিজিটাল ইন্ডিয়ার পদক্ষেপ : আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে হাইস্পিড ইন্টারনেট চালু মোদির

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো :

করোনা ভাইরাসের সংক্রমণের আবহেও আটকে নেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডিজিটাল ইন্ডিয়া গড়ার স্বপ্ন। সেই পরযায়েই চেন্নাই থেকে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ পর্যন্ত সাবমেরিন অপটিক্যাল ফাইবার প্রকল্পের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সমুদ্রের তলা দিয়ে চেন্নাই থেকে পোর্ট ব্লেয়ার পর্যন্ত প্রায় ২,৩০০ কিলোমিটার রাস্তায় সাবমেরিন অপটিক্যাল ফাইবার কেবল (Optical Fibre Cable) স্থাপন করা হল। যার ফলে আমূল বদলে যাবে ভারতের তথাকথিত উপেক্ষিত আন্দামান-নিকোবরের মোবাইল এবং ইন্টারনেট পরিষেবার গতি। প্রধানমন্ত্রী বলছিলেন, “সমুদ্রের তলায় ২৩০০ কিলোমিটার পর্যন্ত এই কেবল পাতাটা অত সহজ ছিল না। বছরের পর বছর ধরে এই প্রকল্পের প্রয়োজনীয়তা উপলব্ধি করা সত্বেও এই কাজটি হয়নি। কিন্তু আমি খুশি করোনার মতো বিপদও সময়ের আগে এই কাজ শেষ করাতে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। দেশের অতীত, বর্তমান এবং ভবিষ্যতের জন্য এত গুরুত্বপূর্ণ একটা জায়গার মানুষকে উপযুক্ত টেলিফোন পরিষেবা দেওয়াটা আমাদের দায়িত্ব ছিল।”

প্রকল্পের উদ্বোধন করে প্রধানমন্ত্রী বললেন,” এই নতুন ইন্টারনেট পরিষেবা চালু হওয়ার ফলে দেশের বাকি অংশের মানুষ যেভাবে ডিজিটাল ইন্ডিয়ার সুবিধা পাচ্ছেন, এখন থেকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের (Andaman-Nicobar) মানুষও তাই পাবেন। ইন্টারনেটে পড়াশোনা থেকে শুরু করে বিক্রিবাটা, সুবিধা হবে সবেরই। অনলাইন ব্যাংকিং থেকে শুরু করে টেলিমেডিসিন পর্যন্ত সব কিছুই এখন অনায়াসে করতে পারবেন আন্দামান-নিকোবরের বাসিন্দারা।” প্রসঙ্গত, দু বছর আগে এই প্রকল্পের শিলান্যাস করেছিলেন তিনি। আজ উদ্বোধনের দিন সে কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী।

ছবি সৌজন্য : এএনআই

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *