চ্যানেল হিন্দুস্তান ব্যুরো :
ফের রেল পরিষেবা বন্ধ রাখার সময়সীমা বাড়িয়ে দিল রেলবোর্ড (Railway Board)। এর আগে সময়সীমা ছিল ১২ অগস্ট। এবার সেটা বাড়িয়ে করা হয়েছে ৩০ সেপ্টেম্বর। সোমবার রেলবোর্ড এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বর্তমান করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে চলার পরিস্থিতিতে ট্রেন চালানো যাবে না। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত যাত্রীবাহী ট্রেনের স্বাভাবিক চলাচল বন্ধ থাকবে। পরে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে। একই সঙ্গে সব শহরে মেট্রো রেল পরিষেবাও ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে বলে জানিয়ে দিয়েছে রেল বোর্ড। তবে পণ্যবাহী ট্রেন বা এখন ৩০টি রাজধানী ও যে ২০০টি স্পেশাল ট্রেন চালানো হচ্ছে সেগুলি একই ভাবে চলবে।
Some section of media is reporting that Railways has cancelled all regular trains till 30th September. This is not correct. No new circular has been issued by Ministry of Railways.
Special Mail Express trains shall continue to run.
— Ministry of Railways (@RailMinIndia) August 10, 2020
কয়েক আগে রেল বোর্ডের চেয়ারম্যান কুমার যাদব এক প্রশ্নের উত্তরে জানিয়েছিলেন, প্রয়োজন মানুষের শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখা। চালু করা নিয়ে রেল মন্ত্রকের সিদ্ধান্তের। বিজ্ঞপ্তি জারি হওয়ার পর তা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেয়া হলো জনসমক্ষেও। ওয়াকিবহাল মহলের মতে, ট্রেন পরিষেবা বন্ধ রেখে আসলে করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে চাইছে ভারত সরকার। দ্রুতগতিতে ছড়িয়ে পড়তে পারে করোনা ভাইরাস (Coronavirus)। এই কারণেই ২২ মার্চ জনতা কারফিউয়ের দিন বিজ্ঞপ্তি জারি করে বন্ধ করে দেওয়া হয়েছিল যাবতীয় রেল পরিষেবা। মধ্যে সময়সীমা বৃদ্ধির কথা রেলের ১৭ টি জোনের শীর্ষ কর্তাদের জানিয়ে দেওয়া হয়েছে।
এতদিন পরিষেবা বন্ধ থাকায় লোকসানে চলছে রেল। লোকসানে চলা সত্বেও দেশে এখনই স্বাভাবিক ট্রেন পরিষেবা শুরু করতে চাইছে না রেলবোর্ড। এর আগে আনলক পর্বে বিভিন্ন রাজ্য মেট্রো রেল পরিষেবা চালুর দাবি জানিয়েছিল। পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কলকাতা মেট্রো চালুর দাবি জানিয়েছেন। কিন্তু আলনক -৩ পর্বেও সেই অনুমতি দেয়নি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। গাইডলাইনে স্পষ্ট বলা হয়, এখনই মেট্রো রেল চলাচল নয়। এবার জানা গেল, অন্যান্য ট্রেন পরিষেবাও আপাতত আরও অনেকদিন বন্ধ থাকবে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news