নীল রায়। আজ বাঁকুড়ার জোড়া লোকসভা আসনে হারের ময়নাতদন্ত করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দুপুর তিনটে তৃণমূল ভবনে বাঁকুড়া জেলার তৃণমূল নেতৃত্বকে নিয়ে বৈঠকে বসেছেন তিনি। বাঁকুড়া লোকসভা আসনে তৃণমূলের হেভিওয়েট প্রার্থী সুব্রত মুখোপাধ্যায়কে হারতে হয়েছে ১ লক্ষ ৭৩ হাজারেরও বেশি ভোটে। অপরদিকে বিষ্ণুপুর আসনে প্রতিমন্ত্রী শ্যামল সাঁতরা পরাজিত হয়েছে ৭৮ হাজার ভোটে। যদিও বাঁকুড়া জেলার সাংগঠনিক রদবদল হারের ৪৮ ঘন্টার মধ্যেই করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। কিন্তু তারপর সমগ্র বাঁকুড়া জেলা তৃণমূল নেতৃত্বকে নিয়ে আলোচনা বসতে পারেননি তৃণমূল নেত্রী। তাই মনে করা হচ্ছে এমন শোচনীয় ফলাফলের পর আজকের বৈঠকে মুখ্যমন্ত্রীর রোষানলে পড়তে পারেন বাঁকুড়া জেলার বেশ কিছু নেতা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news