Breaking News
Home / TRENDING / শিক্ষা দপ্তরের যাবতীয় দুর্নীতি বাম জমানায়, দাবি পার্থর

শিক্ষা দপ্তরের যাবতীয় দুর্নীতি বাম জমানায়, দাবি পার্থর

নীল রায়। তাঁর জমানায় শিক্ষা দপ্তরের দুর্নীতি হয়েছে, এমনটা মানতে চাইলেন না শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার শিক্ষা বাজেটের সমাপ্তি ভাষণে পার্থ চট্টোপাধ্যায় দাবি করেন, শিক্ষা দপ্তরের দুর্নীতি হয়েছে সবই বাম জমানায়। তাঁর হাতে শিক্ষা দপ্তর আসার পর থেকে তা পুরোপুরি নিষ্কলঙ্ক। কংগ্রেস ও বাম বিধায়কদের উদ্দেশ্য করে তিনি বলেন “আপনারা অভিযোগ করে আসছেন শিক্ষকদের চাকরি দেওয়ার নাম করে টাকা দেওয়া হয়েছে। কে শিক্ষকদের চাকরি দেওয়ার সময় টাকা নিয়েছে আপনারাই বলুন। দেখুন না, আমি কোনও পদক্ষেপ নিতে পারি কি না। আপনারা তো কিছু সঠিক পথে বলেন না!”
পার্থ আরও অভিযোগ করেন, “এর আগে আপনারা যেখানে শিক্ষক দরকার নেই, সেখানেও শিক্ষক ঢুকিয়েছিলেন। প্রায় আড়াই লক্ষ এরকম ঘটনা রয়েছে। কী মানসিকতা ছিল আপনাদের, জানি না। আপনারা মনে হয় ক্যাডার বেস চাকরির ব্যবস্থা করেছিলেন। তাই যেখানে শিক্ষক বেশি সেখানে আরও শিক্ষক ঢুকিয়েছেন আর যেখানে দরকার সেখানে ফাঁকা রয়ে গেছে। আপনারা সেই সমস্যা সমাধানের কথা ভাবেননি, শুধু একের পর এক লোক নিয়ে গিয়েছেন, সরকারি চাকরিতে ঢুকিয়েছেন ইচ্ছেমতো।” শিক্ষামন্ত্রী তাঁর জমানাকে যতই কলঙ্কমুক্ত বলে দাবি করুন। শিক্ষা মহলের মত কিন্তু সম্পূর্ণ ভিন্ন। তাঁদের কথায়, টেট, এস এস কে, এম এস কে-তে শিক্ষক নিয়োগ সহ মিড ডে মিলের সুপারভাইজারদের চাকরি নিয়ে শিক্ষা দপ্তরের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে পার্থ চট্টোপাধ্যায় শিক্ষা মন্ত্রী থাকাকালীন। তাই বিধানসভার বক্তৃতায় তিনি যে দাবি করেছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন বলেই দাবি করেছেন বিরোধী রাজনৈতিক দল কংগ্রেস ও বামেরা!

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *