চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
ম্যালেরিয়ার ওষুধ না পেলে ভারতকে ‘দেখে নেবেন’ বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। হাইড্রক্সিক্লোরোকুনিন ম্যালেরিয়া প্রবণ এলাকাগুলিতে বেশি পাওয়া যায়। ভারত স্বাভাবিকভাবেই উৎপাদক দেশগুলির তালিকায় রয়েছে। হঠাৎ এই ওষুধটার জন্য এত ক্ষেপে গেলেন কেন ট্রাম্প? ক্লোরোকুনিন কি সত্যিই ম্যাজিকের মত কাজ করে করোনায়। চিকিৎসকরা মোটেই এমনটা বলছেন না।তাঁদের মতে এই ওষুধ যে করোনা ঠেকাবেই এমন কোনও প্রমাণ এখনও পাওয়া যায় নি। বরঞ্চ যে সব রোগীর হার্টের সমস্যা রয়েছে তাঁদের ক্ষেত্র এই ওষুধ মারাত্মক প্রমাণিত হতে পারে। কিছু চিকিৎসকরের মতে আদতে রিয়েল এস্টেট ডেভেলপার থেকে মার্কিন প্রেসিডেন্ট হওয়া ট্রাম্প গোঁয়ারের মত এই ওষুধ ব্যবহার করতে বাধ্য করে গিয়েছেন চিকিৎসকদের। জবরদস্তি এই ওষুধ ব্যবহারের ফলে আমেরিকায় মৃত্যুমিছিল অব্যাহত।
ব্রুকলিনের ওআইকফ হাইটস মেডিকেল সেন্টারে চিকিৎসকরা এই ওষুধ এখনও দিচ্ছেন না রোগীদের। অন্যদিকে ব্রোনক্স-এর সেন্ট বারনাবাস হাসপাতালে যে সব চিকিৎসকরা বাধ্য হয়ে এই ওষুধ দিচ্ছেন তাঁরা বিরক্ত ট্রাম্পের চিয়ার লিডারের মত ভূমিকায়। তাঁদের মতে মিথ্যা আশা না দিয়ে প্রেসিডেন্টের উচিত সমাধানের রাস্তা খোঁজা।অনেকে বলছেন নেহাৎই বিপদের সময় খড়কুটো আঁকড়ে ধরা নয়, মার্কিন প্রেসিডেন্টের পক্ষে অর্থনৈতিকভাবেও লাভজনক হতে পারে হাইড্রোক্সিক্লোরোকুনিন। বেশ কিছু জেনেরিক ওষুধনির্মাতা সংস্থা এই ওষুধ তৈরির তোড়জোড় শুরু করে দিয়েছে। পিটার ন্যাভারো যিনি প্রেসিডেন্টের বাণিজ্য পরামর্শদাতা তিনি এই ওষুধের পক্ষে জোরাল সওয়াল করেছেন। এর মধ্যে একটি বিখ্যাত হেলথকেয়ার সংস্থা স্যানোফির বৃহত্তম শেয়ারহোল্ডার ফিসার অ্যাসেট ম্যানেজমেন্ট যার কর্ণধার কেন ফিশার রিপাব্লিকানদের ক্ষেত্রে প্রচুর টাকা ঢালেন।
ওষুধ নির্মাণে এগিয়ে এসেছে স্যানোফি। এর সঙ্গে আছে অ্যামনিয়াল ফার্মাসিটিক্যালস যার প্রতিষ্ঠাতা চিরাগ প্যাটেলের সঙ্গে রীতিমত দহরম মহরম আছে ট্রাম্পের।নাম আরও আছে তালিকায়। মাইলান এবং তাভা ফার্মাসিটিক্যালস। ট্যাম্পের জামাইয়ের সঙ্গে এই দুই সংস্থার মালিকের সখ্য সর্বজনবিদিত। এঁরা ওষুধ তৈরি শুরু রলে প্রেসিডেন্টের ঝুলিতে যে কিছু আসবে তা বলাই বাহুল্য। হতে পারে অদূর ভবিষ্যতে কাজে এল হাইড্রক্সিক্লোরোকুনিন। কিন্তু এখন যে বিষয়ে চিকিৎসকরাই নিশ্চিত নন, তা নিয়ে কেন এত বেপরোয়া মার্কিন প্রেসিডেন্ট এতে তাঁর সদিচ্ছা কতটুকু আর কতটুকু বৈষয়িক সুফলের আশা তা নিয়ে কিছু ধন্ধ তো থেকেই যায়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news