Breaking News
Home / TRENDING / “মোদী মহান।” হাইড্রক্সিক্লোরোকুইন ওষুধ পাওয়ার নিশ্চয়তা পেতেই সুরবদল ট্রাম্পের
U.S. President Donald Trump shakes hands with India's Prime Minister Narendra Modi during a bilateral meeting alongside the ASEAN Summit in Manila, Philippines November 13, 2017. REUTERS/Jonathan Ernst

“মোদী মহান।” হাইড্রক্সিক্লোরোকুইন ওষুধ পাওয়ার নিশ্চয়তা পেতেই সুরবদল ট্রাম্পের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

নয়াদিল্লি হাইড্রক্সিক্লোরোকুইন ওষুধ রপ্তানিতে সবুজ সংকেত দিতেই মার্কিন রাষ্ট্রপ্রধানের মুখে শোনা গেল মোদী বন্দনা। বললেন “মোদী মহান”। মঙ্গলবার নয়াদিল্লি ওষুধ পাঠাতে রাজি হওয়ায় সুর বদলেছেন ট্রাম্প। ‘ফক্স নিউজ’ কে দেওয়া এক সাক্ষাৎকরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  ট্রাম্প বলেছেন, “তিনি মহান। তিনি সত্যিই খুব ভাল। আমরা প্রায় ২৯ মিলিয়ন ওষুধ কিনেছি। এর সিংহভাগই ভারত থেকে এসেছে। আমি আগেই প্রধানমন্ত্রী মোদির কাছে হাইড্রক্সিক্লোরোকুইনের জোগান নিয়ে কথা বলেছিলাম। তিনি খুব ভাল। তবে নিজেদের চাহিদার কথা মাথায় রেখেই ভারত ওষুধটির রপ্তানি বন্ধ করেছিল। তবে এর থেকে অনেক ভাল বিষয় উঠে এসেছে।” 

প্রসঙ্গত, সোমবার কূটনীতির দফারফা করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) বলছেন, “আমেরিকাকে হাইড্রোক্সিক্লোরোকুইন ওষুধ না দিলে আমেরিকা পালটা পদক্ষেপ করতে বাধ্য হবে।” হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, “তিনি (নরেন্দ্র মোদী) এই ওষুধ সরবরাহ না করলে আমি আশ্চর্য হব। আপনারা জানেন আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্ক খুবই ভাল। রবিবার মোদীর সঙ্গে ফোনে আমার কথাও হয়েছে। আমি তাঁর কাছে ওষুধ রপ্তানি করার আরজিও জানিয়েছি। তবে মোদী যদি ওষুধ না দেন তাহলে আমরাও পালটা পদক্ষেপ করব।” মার্কিন প্রেসিডেন্টের এমন হুঙ্কারের পরেই সিদ্ধান্ত বদল করে নয়াদিল্লি। হাইড্রক্সিক্লোরোকুইন ওষুধ রপ্তানির বিশেষ নিষেধাজ্ঞা তুলে নেয় ভারত‌। তারপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) প্রশংসায় পঞ্চমুখ হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *