চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
শেষমেষ করোনা ভাইরাসের মোকাবিলায় পরিস্থিতি আলোচনা করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) ঢাকা সর্বদলীয় বৈঠকে যোগ দিচ্ছে তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার রাতে তাদের বৈঠকে যোগদানের বিষয়টি নিশ্চিত জানিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারকে। কেন্দ্রের পক্ষে বিষয়টি নিয়ে সব দলের সঙ্গে কথা বলেছেন সংসদীয় মন্ত্রী প্রহলাদ যোশী। বৈঠকে যোগদানের বিষয়টি তাঁকেও জানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু কদিন আগে পর্যন্ত পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল (TMC) এই সর্বদলীয় বৈঠকে যোগ দেবে না বলে জানিয়েছিল। কিন্তু আজ ভিডিও কনফারেন্সে তৃণমূলের পক্ষে কলকাতা থেকে ভিডিও কনফারেন্সে লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় এই বৈঠকে যোগ দেবেন বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, দিন কয়েক আগে দেশের করো না পরিস্থিতি নিয়ে কথা বলতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) ফোন করেন প্রধানমন্ত্রী। সূত্রের খবর, করোনা পরিস্থিতি নিয়ে আলোচনার পাশাপাশি সর্বদলীয় বৈঠকে তাঁর দলের প্রতিনিধিদের উপস্থিতির বিষয়টি নিয়েও কথা বলেছেন প্রধানমন্ত্রী। তবে তৃণমূল সূত্রে খবর ছিল, এত দেরিতে সর্বদলীয় বৈঠক ডাকায় তৃণমূলের কোনও প্রতিনিধি এই বৈঠকে হাজির হবেন না। প্রধানমন্ত্রীর নিজের উদ্যোগী হলেও বরফ গলেনি সেদিন। কিন্তু শেষমেশ প্রধানমন্ত্রীর ডাকা বৈঠকে যোগ দেবে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news