Breaking News
Home / TRENDING / রাজ্যকে না জানিয়ে জঙ্গিদের গ্রেফতার কেন ? এনআইএ-কে চিঠি দিলেন ডিজি

রাজ্যকে না জানিয়ে জঙ্গিদের গ্রেফতার কেন ? এনআইএ-কে চিঠি দিলেন ডিজি

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

ফের কেন্দ্র বনাম রাজ্যের সংঘাত ! এবার
এনআইএ-র (NIA) ভূমিকা নিয়ে ক্ষুব্ধ নবান্ন (Nabanna)। রাজ্য সরকারকে না জানিয়ে কেন মুর্শিদাবাদে আল-কায়দার সঙ্গে যুক্ত জঙ্গিদের গ্রেফতার করা হল, তা নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে রাজ্য প্রশাসনে। নবান্ন তো দূরঅস্ত, মুর্শিদাবাদের (Murshidabad) জেলা পুলিশ সুপারকেও নাকি তল্লাশির প্রাক মুহূর্ত পর্যন্ত কোনও তথ্য জানায়নি এনআইএ। ধরপাকড় শেষ হয়ে যাওয়ার পর এনআইএ-র অধিকারকরা রাজ্য পুলিশকে বিষয়টি প্রসঙ্গে জানান। সূত্রের মতে, এই ঘটনায় নবান্ন এতটাই চটেছে যে কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনীর পূর্বাঞ্চলীয় কর্তার কাছে এর ব্যাখ্যা চেয়েছেন পশ্চিমবঙ্গ পুলিশের ডিজি বীরেন্দ্র (West Bengal DG Virendra)।


আল-কায়দা (Al-Qaida) জঙ্গিদের গ্রেফতার করতে রাজ্য পুলিশের সাহায্য না চাওয়ার অর্থ এনআইএ-র রাজ্য পুলিশের প্রতি অনাস্থা প্রকাশ করে। যা পশ্চিমবঙ্গ পুলিশের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দেয়। তেমনি একটি বিশেষ সম্প্রদায়ের মানুষের আল-কায়েদার সঙ্গে যোগাযোগের ঘটনা প্রকাশ্যে আসায় রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনে স্পষ্ট মেরুকরণ করে দিতে পারে। দুটি ক্ষেত্রেই ক্ষতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ও তাঁর দল তৃণমূল কংগ্রেসের (TMC)। তাই এনআইএ-র গোপন অভিযানকে কোনওভাবেই মন থেকে মেনে নিতে পারছে না নবান্ন। তাই রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্র সরাসরি কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনীর পূর্বাঞ্চলীয় কর্তার কাছে এর ব্যাখ্যা চেয়েছেন।


প্রসঙ্গত, শনিবার ভোর রাতে মুর্শিদাবাদ থেকে গ্রেফতার হয় ৬ সন্দেহভাজন আল কায়দা জঙ্গি। এনআইএ সূত্রে খবর, ওইদিন সকালে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় হানা দিয়ে ওই ৬ জনকে গ্রেফতার করা হয়। কেরলের এর্নাকুলাম থেকেও ৩ জন সন্দেহভাজন আল কায়দা জঙ্গিকে গ্রেফতার করেছে এনআইএ। ধৃতদের সঙ্গে পাকিস্তানের আল কায়দা মডিউলের যোগ রয়েছে। ওই জঙ্গিদের দেশের বিভিন্ন জায়গায় সন্ত্রাসবাদী হামলার ছক ছিল বলে এনআইএ সূত্রে দাবি। ধৃতদের থেকে জেহাদি নথি, অস্ত্র ও বিস্ফোরক বানানোর নথি উদ্ধার হয়েছে। এক বিবৃতিতে এনআইএ জানায়, কেরল ও পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন স্থানে আল কায়দার আন্তঃরাজ্য মডিউলের কথা জানতে পারে এনআইএ। এই গোষ্ঠী লোকজনকে হত্যা করতে ও সন্ত্রাস ছড়াতে ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে হামলার ছক কষছিল।

উল্লেখ্য, রাজ্য সরকারকে এ ধরনের তল্লাশির কথা জানাতে যেমন এনআইএ বাধ্য নয়, তেমনই এও ঘটনা যে আস্থার সম্পর্ক থাকলে আগাম জানিয়েও তল্লাশি চালানো যায়। তাই এই ঘটনাক্রম থেকে একথাও স্পষ্ট যে কেন্দ্র-রাজ্য আস্থার সম্পর্কে বিস্তর ঘাটতি রয়েছে। তাই এ বিষয়ে রাজ্য পুলিশকে আগাম কিছুই জানানো হয়নি। আল-কায়দার জঙ্গিদের ধরতে রাজ্য পুলিশকে অন্ধকারে রাখার বিষয়টি নিয়েও ফের জোর কোন্দল বাঁধতে পারে কেন্দ্র রাজ্যের মধ্যে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *