Breaking News
Home / TRENDING / ‘অমানবিক মুখ্যমন্ত্রী’ ভুল টুইট প্রত্যাহার করুন অভিষেকের চিঠি বাবুলকে

‘অমানবিক মুখ্যমন্ত্রী’ ভুল টুইট প্রত্যাহার করুন অভিষেকের চিঠি বাবুলকে

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

মন্তব্য প্রত্যাহারের জন্য কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়কে (Babul Supriyo) চিঠি পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাংসদ ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শনিবার তৃণমূল যুব কংগ্রেসের সভাপতির আইনজীবী সঞ্জয় বসু এই চিঠিটি পাঠিয়েছেন। মহালয়ার সকালে অভিষেক ফেসবুকে ভিডিও বার্তা দেন। সেখানে অনেক কথা বলতে গিয়েই তিনি বলেন “আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর অমানবিক ও অক্লান্ত পরিশ্রমে…..”! এই অমানবিক শব্দ নিয়েই তির্যক টুইট করলেন আসানসোলের সাংসদ। বাবুল তাঁর টুইটে অভিষেকের বক্তব্যের অংশটুকু দিয়ে লেখেন, “মুখ ফসকে সত্যি কথাটা বেরিয়ে গেছে – “অমানবিক মুখ্যমন্ত্রী!” তিনি আরও লেখেন, “আমি একটুও আশ্চর্য নই যে এটা পোস্ট করা ভিডিওতে রয়ে গেছে – কারণ যারা এটা শুট করেছে তারাও ‘অমানবিক মুখ্যমন্ত্রী’ দিদির অমানবিক তৃণমূলী দুষ্কর্মে এতটাই লিপ্ত যে ভুল করে ‘বেরিয়ে’ যাওয়া এই সত্যটি ওরা ধরতেই পারেনি!” 

সেই তুমি এই প্রশ্ন তুলে বাবুল সুপ্রিয়কে তার মন্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন আইনজীবী সঞ্জয় বসু। নিজের মহালয়ার বার্তায় কোন কথাই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভুল বলেননি তাও চিঠিতে উল্লেখ করে দিয়েছেন তাঁর আইনজীবী। সঙ্গে বাবুল সুপ্রিয় টুইটি নিজের কিছুতে ব্যবহার করে কোথায় কোথায় বাংলা ভাষাকে বিকৃত করা হয়েছে তাও স্পষ্ট উল্লেখ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সঞ্জয় বসু। প্রতিবেদন লেখা পর্যন্ত এ প্রসঙ্গে বাবুল সুপ্রিয়র কোনও প্রতিক্রিয়া মেলেনি। যদিও এদিন সকালে তৃণমূলের প্রতি তীব্র ক্ষোভ উগরে দিয়ে সংক্রান্ত বিষয় তাঁর আলোচনা কারীদের উদ্দেশ্যে একটি টুইট আসানসোলের সংসদ সদস্য। তিনি বলেছেন, যে সমস্ত তৃণমূলী পন্ডিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভিডিওটি নিয়ে আমার পোস্টটি নিয়ে এখানে বাংলা ভাষা নিয়ে ‘চর্চা’ করছেন, তাদের অত্যন্ত বিনম্রতার সাথে বলি যে ‘অমানবিক পরিশ্রম’ আর ‘অমানুষিক বা অতিমানুষক পরিশ্রম’ দুটো সম্পূর্ণ আলাদা !!”

এখনও বাবুল সুপ্রিয়র নিজস্ব টুইটার হ্যান্ডেলে টুইটটি রয়ে গিয়েছে। চিঠিতে অবিলম্বে মুছে ফেলতে বলা হয়েছে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে। মন্তব্য প্রত্যাহারের পাশাপাশি যদি তার ঐ স্মৃতি মুছে না ফেলা হয় সেক্ষেত্রে আগামী পদক্ষেপ নেওয়ার কথা আইনজীবী চিঠিতে বলা হয়েছে বাবুল সুপ্রিয়কে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *