Breaking News
Home / TRENDING / ময়নায় নৃশংস খুন বিজেপি কর্মী, অভিযুক্ত তৃণমূল

ময়নায় নৃশংস খুন বিজেপি কর্মী, অভিযুক্ত তৃণমূল

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

ফের রাতের অন্ধকারে খুন হলেন এক বিজেপি (BJP) কর্মী। শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে, পূর্ব মেদিনীপুর জেলার ময়না বিধানসভা এলাকায়। কর্মী খুনের বিরুদ্ধে সরব হয়ে বিজেপি অভিযোগ, সন্ত্রাস কায়েম করতেই তাদের দলের কর্মীকে খুন করেছে তৃণমূল। বিজেপির আরও অভিযোগ, একের পর এক বোমার আঘাতে ক্ষতবিক্ষত হয়ে যায় ওই কর্মীর দেহ। পূর্ব মেদিনীপুর এর ময়নার বাকচা ৮ নম্বর অঞ্চল এলাকার বিজেপি কর্মী দীপক মন্ডলের দেহ উদ্ধার পশ্চিম মেদিনীপুর এর সবং থানার ১১ নম্বর অঞ্চল করনপল্লী এলাকা থেকে। জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুর জেলার ময়নার ওই সক্রিয় বিজেপি কর্মীকে গত কয়েক ষদিন ধরেই তৃণমূল (TMC) আশ্রিত দুষ্কৃতীদের হুমকি দিচ্ছিল।

শনিবার করনপল্লী এলাকায় একটি খেলার টুর্নামেন্ট চলছিল। এই কর্মী খেলা দেখতে গিয়েছিল বলে জানিয়েছেন তাঁর পরিবারের সদস্যরা। খেলা দেখে ফেরার সময় আচমকাই তৃণমূলের বাইক বাহিনী দীপক মন্ডলকে ঘিরে ফেলে। এরপর এই কর্মীকে লক্ষ করে শুরু হয় একের পর এক বোমা বর্ষণ। সঙ্গে চলতে থাকে এলোপাতাড়ি কোপ। একাধিক দিক থেকে সশস্ত্র বাহিনীর আক্রমণে মাটিতে লুটিয়ে পড়েন দীপক। তাঁকে রক্তাক্ত অবস্থায় ছেড়ে এলাকা থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা। বিজেপির অভিযোগ, সবং পঞ্চায়েতের প্রধান প্রসাদ অধিকারী ও তৃণমূল নেতা লালু ভূঁইয়া, সুশান্ত মাল ও আশুতোষ দাসের নেতৃত্বেই এই হামলা। বোমের আঘাতে ছিন্নভিন্ন হয়ে যায় বিজেপি কর্মীর শরীর। কর্মী খুন প্রসঙ্গে বিজেপির যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

ঘটনার কথা জানতে পেরে ময়না ও সবং উভয় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। রাতেই দেহ উদ্ধার করে সবং থানার পুলিশ সবং গ্রামীন হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসকরা সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করে দেন। বিজেপির আরও অভিযোগ, ঘটনাস্থলে নিহত কর্মীর মা পৌঁছালে তাঁকে জোর করে রাত থেকে সবং থানায় বসিয়ে রাখা হয়। এই ঘটনার কথা রাতেই জানানো হয় বিজেপির রাজ্য নেতৃত্বকে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *