Breaking News
Home / TRENDING / জাতীয় শিক্ষানীতি কেন ? ইউজিসি-র অনুষ্ঠানে বোঝালেন প্রধানমন্ত্রী

জাতীয় শিক্ষানীতি কেন ? ইউজিসি-র অনুষ্ঠানে বোঝালেন প্রধানমন্ত্রী

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো :

জাতীয় শিক্ষানীতি (National Education Policy) ঘোষণার পর এই প্রথম সেই বিষয়ে নিজের মনোভাব স্পষ্ট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। চলতি সপ্তাহের গোড়াতেই কেন্দ্রীয় মন্ত্রিসভায় অনুমোদন দেয় নতুন জাতীয় শিক্ষানীতিকে। স্কুল তথা উচ্চশিক্ষার পাঠ্যক্রমের পরিবর্তন নিয়ে দেশ জুড়ে বিতর্ক তৈরি হয়েছে। এদিন সেই সমস্ত বিতর্ক তথা নানা মহলে ওঠা প্রশ্নের জবাব দিলেন প্রধানমন্ত্রী। বর্তমান বিশ্বের দৃষ্টিভঙ্গিকে মাথায় রেখেই যে নতুন জাতীয় শিক্ষানীতি তৈরি হয়েছে তাও এদিন জোর দিয়ে বললেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, “আজ এই নতুন শিক্ষানীতি নিয়ে গোটা ভারত থেকে মতামত আসছে। মানুষ নিজের চিন্তাভাবনার কথা জানাচ্ছে। এই চিন্তাভাবনাকে আমরা স্বাগত জানাচ্ছি। কিন্তু এখনও পর্যন্ত কেউ বলেননি যে এই শিক্ষানীতি কোনও ভাবেই পক্ষপাত দুষ্ট। এখন সবার চিন্তা রয়েছে কী ভাবে এই শিক্ষানীতি আমরা বাস্তবে পর্যবসিত করব।”

মোদী বলেন, “পুরনো নীতিতে গুরুত্ব দেওয়া হত কী নিয়ে ভাবতে হবে। কিন্তু নতুন শিক্ষানীতিতে গুরুত্ব দেওয়া হচ্ছে কীভাবে ভাবতে হবে। এটা খুবই উল্লেখযোগ্য পার্থক্য।” তিনি আরও বলেন, “যখন ছাত্র-ছাত্রীরা নিজেদের মাতৃভাষা ও আঞ্চলিক ভাষায় শিক্ষা নেবে, তখন তারা অনেক সহজে সেই ভাষা সম্বন্ধে জানতে পারবে। তাই পঞ্চম শ্রেণি পর্যন্ত এই মাতৃভাষায় শিক্ষা তাদের সাহায্য করবে। একবার বিষয় সম্বন্ধে ভিত তৈরি হলে পরে কোনও সমস্যা হবে না।” এই শিক্ষানীতির একটি অন্যতম বৈশিষ্ট হল পঞ্চম শ্রেণি পর্যন্ত মাতৃভাষা ও আঞ্চলিক ভাষার মাধ্যমে শিক্ষাদান। যা মাতৃভাষা সম্পর্কে ছাত্র-ছাত্রীদের যেমন অবগত করবে, তেমনই কারিগরি শিক্ষার প্রসার ঘটাবে।

ছবি সৌজন্য : এএনআই

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *