Breaking News
Home / TRENDING / নিম্নচাপের প্রভাবে পূর্ব ভারত জুড়ে বৃষ্টির সম্ভাবনা

নিম্নচাপের প্রভাবে পূর্ব ভারত জুড়ে বৃষ্টির সম্ভাবনা

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো :

ফের বৃষ্টির সম্ভাবনা পূর্ব ভারতে। রবিবার নিম্নচাপ তৈরীর সম্ভাবনা বঙ্গোসাগরে (Bay of Bengal)। পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ হবে। এর জেরে পূর্ব ও মধ্য ভারতে বৃষ্টির পরিমাণ বাড়বে। রবিবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা ওড়িশা, ছত্রিশগড়, মধ্যপ্রদেশ এলাকায়। বুধবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। ওড়িশা সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে এর প্রভাব পড়বে। মৌসুমী অক্ষরেখা ভুজ হয়ে মধ্যপ্রদেশের নিম্নচাপ এলাকা এবং গুজরাট জব্বলপুর ঝার্সুগুদা চাঁদবালি হয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

শনি ও রবিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে। আজ থেকেই বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। আজ আলিপুরদুয়ার ও কোচবিহারে দু-এক পশলা বৃষ্টির পূর্বাভাস। শনিবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে। রবিবার আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা। দু’এক জায়গায় ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গে মৌসুমী অক্ষরেখা অবস্থান করছে । বৃষ্টির পরিমাণ কমলেও দু-এক পশলা বিক্ষিপ্ত বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। বাতাসে জলীয়বাষ্প থাকায় অস্বস্তি আরো বাড়বে। মেঘলা আকাশ, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। রবিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। সোমবার ওড়িশা সংলগ্ন জেলা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা।

কলকাতায় মেঘলা আকাশ। আদ্রতা জনিত অস্বস্তি বাড়বে। বিক্ষিপ্তভাবে দু-এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা। কলকাতায় আজ সকালেই সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৩ ডিগ্রি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.১ ডিগ্রী। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৯১ থেকে ৯৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ১০.৮ মিমি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *