Breaking News
Home / TRENDING / “দেশে ‘সুপার এমারজেন্সি’ চলছে”, আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে মোদী সরকারকে আক্রমণ মমতার

“দেশে ‘সুপার এমারজেন্সি’ চলছে”, আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে মোদী সরকারকে আক্রমণ মমতার

নীল রায়।

গণতন্ত্রের বদলে দেশে চলছে একনায়ককতন্ত্র। চাপিয়ে দেওয়ার রাজনীতি শুরু করেছে নরেন্দ্র মোদীর (Narendra Modi) সরকার। এমনই অভিযোগে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষ্যে কেন্দ্রকে ফের একবার টুইট করে আক্রমণ করলেন তৃণমূল নেত্রী।

এদিন সকাল সকাল টুইট করে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) লেখেন, “আজ আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে আসুন আমরা সকলে আমাদের দেশের সাংবিধানিক পরিকাঠামোকে অক্ষুণ্ণ রাখার অঙ্গীকার নিই। এই ‘সুপার এমারজেন্সি’-র (Super Emergency) জমানায় মানুষের সাংবিধানিক অধিকার ও স্বাধীনতা রক্ষার জন্য যা যা করতে হবে আমরা তা অবশ্যই করব।”

ঘটনাচক্রে, রবিবার যেদিন তিনি দেশের গণতন্ত্রকে বিপন্ন করার অভিযোগ তুলে টুইট করলেন নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে। সেদিন বিকেলেই রাজ্য প্রশাসনের সদর দপ্তর নবান্নে (Nabanna) হানা দিল সিবিআই। নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন দ্বিতীয় কেন্দ্রীয় সরকার গঠনের পরও যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিজেপির নীতিগত লড়াই চলছে! তারই প্রমাণ এদিনের টুইট, বলে মনে করছে রাজনৈতিক মহল।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *