সূর্য সরকার
মেট্রো কাণ্ডে সিসিটিভি ফুটেজ হাতে পেলে কলকাতা পুলিশ। সেই ফুটেজ খতিয়ে দেখে কিছু যাত্রীদের চিহ্নিত করা হয়েছে। সেই সব যাত্রীদের বয়ান নেওয়া হবে। মেট্রোর সেফটি মেকানিজম কীভাবে কাজ করে জানতে চাওয়া হয়েছে মেট্রো কর্তৃপক্ষের কাছ থেকে। কীভাবে কোচের দরজা বন্ধ বা খোলে তা জানতে চাওয়া হয়েছে। সেক্ষেত্রে ড্রাইভার ও মোটর ম্যানের কি ভূমিকা থাকে বা এখানে ছিল তাও জানতে চেয়েছেন তদন্তকারীরা। ওইদিন সিকিউরিটি দায়িত্ব কারা ছিলেন তাও জানতে চাওয়া হয়েছে।
সেন্সর সিস্টেমের বিষয়ে ডিটেলসও জানবে তদন্তকারীরা।
এপ্রসঙ্গে মেট্রোর আধিকারিকরা জানাচ্ছেন, নতুন রেকের দরজায় ‘ফিঙ্গার প্রোটেকটিভ রাবার লাইনিং’ থাকলেও তার প্রস্থ একটু মোটা। তবু হাত আটকে গেলে দরজা বন্ধ হওয়ার কথা নয়। আবার হাত চেপে যাওয়ারও কথা নয়। কিন্তু প্রযুক্তিগত নিয়ম অনুযায়ী, ২০ মিলিমিটার অর্থাৎ ২ সেন্টিমিটারের বেশি চওড়া কিছু আটকালেই দরজা বন্ধ হবে না। কিন্তু তার চেয়ে সরু কিছু আটকালে, সেনসর ধরতে পারবে না। ফলে চালু করার সিগন্যাল পেয়ে যাবে ট্রেন।
অন্যদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোন করেন ৬৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিজন লাল মুখোপাধ্যায়কে। তাঁর ওয়ার্ডের বাসিন্দা মেট্রোর দুর্ঘটনায় প্রয়াত সজল কাঞ্জিলালের পরিবারের পাশে থাকার ও সবরকম সাহায্যের নির্দেশ দেন। সেই নির্দেশ পেয়ে সোমবার রাতেই প্রয়াত সজল কাঞ্জিলালের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন কাউন্সিলর।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news