Breaking News
Home / TRENDING / ব্রিটেনের সংবাদপত্র মেতেছে মর্গানদের বিশ্বজয়ে

ব্রিটেনের সংবাদপত্র মেতেছে মর্গানদের বিশ্বজয়ে

প্রসেনজিৎ মাহাতো:

 

সোমবারের ব্রিটিশ দৈনিকগুলির বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার উচ্ছ্বাসে উদ্বেল। নানা রকমের শিরোনামে উঠে এসেছে শুধুই বিশ্বকাপ জয়। 

 

রবিবার একদিকে ছিল বিশ্বকাপ ফাইনাল। অন্যদিকে উইম্বলডন ফাইনাল। বেশিরভাগই গুরুত্ব দিয়েছে বিশ্বজয়কে। সবচেয়ে বেশি নজর কেড়েছে ‘‌ডেইলি মেল’‌–‌এর‌ শিরোনাম। অর্ধেক পাতা জুড়ে বেন স্টোকস এবং তাঁর স্ত্রী ক্লেয়ারকে চুম্বন করার একটি রঙিন ছবি। শিরোনামটা এরকম, ‘‌চুম্বনটাই বলে দিচ্ছে আমরা বিশ্বের সেরা’। ‌রুদ্ধশ্বাস ফাইনাল হয়েছে। ম্যাচ টাই, সুপার ওভার টাইয়ের পর বেশি বাউন্ডারি মারার নিরিখে চ্যাম্পিয়ন ইংল্যান্ড। সুপার ওভার‌কে গুরুত্ব দিয়ে ‘‌মেট্রো’‌ দৈনিকের শিরোনামে রয়েছে, ‘‌শ্যাম্পেন সুপার ওভার’।‌ গোটা টিমের কাপ হাতে উচ্ছ্বাসের ছবি ছেপে ‘‌দ্য সান’‌ সংবাদপত্রের শিরোনাম, ‘‌ওয়াওজ্যাট’‌। সেইসঙ্গে ‘‌ইংল্যান্ডের প্রথম বিশ্বকাপ জয়’ এবং ‘‌সেরা রুদ্ধশ্বাস ফাইনাল‌’‌— এই দুটি বিষয়ও শিরোনামে আলোকপাত করা হয়।

 

‘‌দ্য ডেইলি টেলিগ্রাফ’ দৈনিকের প্রথম পাতার শিরোনাম:‌ ‘‌কে বলে ক্রিকেট একঘেয়ে খেলা ?‌’‌ অ্যাঙ্কর স্টোরি লিখেছেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন। সেটার শিরোনাম:‌ ‘এই ঐতিহাসিক জয়ে আমাদের খেলাধুলোটাই বদলে যাবে‌‌’।‌ ‘আই’ দৈনিকের শিরোনাম:‌ ‘‌বিশ্বচ্যাম্পিয়ন‌’‌। ‘‌দ্য গার্ডিয়ান’‌–এর শিরোনাম হয়েছে, ‘‌শেষ মুহূর্তে‌র জয় বলে দিল ইংল্যান্ড বিশ্বচ্যাম্পিয়ন’‌।‌ ‘‌দ্য টাইমস’ দৈনিক আবার উইম্বলডন আর বিশ্বকাপ জয়কে সমান গুরুত্ব দিয়েছে। শিরোনাম হয়েছে এরকম:‌ ‘‌৪৪ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে রুদ্ধশ্বাস বিশ্বকাপ ফাইনাল জিতল ইংল্যান্ড‌‌‌’।‌  ‘‌ডেইলি এক্সপ্রেস’‌ সংবাদপত্রের শিরোনাম, ‘‌দুরন্ত বিশ্বজয়’।‌ ‘‌ডেইলি মিরর’‌ দৈনিকের প্রথম পাতার অর্ধেক জুড়ে বিশ্বকাপ জয়ের ছবি। তাদের শিরোনাম ‘‌শ্যাম্পেন সুপার ওভার’‌। ‘‌ডেইলি স্টার’‌, ‘‌ফাইনান্সিয়াল টাইমস’‌ দৈনিকেরও শিরোনাম ছিল ‘‌শ্যাম্পেন সুপার ওভার’।‌‌‌‌

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *