Breaking News
Home / TRENDING / তৃণমূলের ২১ জুলাইয়ের শহীদ দিবস এখন জলসা, কটাক্ষ মুকুলের

তৃণমূলের ২১ জুলাইয়ের শহীদ দিবস এখন জলসা, কটাক্ষ মুকুলের

নিজস্ব সংবাদদাতা।

২১ জুলাইয়ের তৃণমূল কংগ্রেসের শহীদ দিবসের কর্মসূচিকে জলসা বলে কটাক্ষ করলেন বিজেপি নেতা মুকুল রায়। সোমবার নবদ্বীপে নিহত কর্মী স্মরণসভায় গিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি। তৃণমূল কংগ্রেসে থাকাকালীন ২১ জুলাইয়ের সমাবেশের জন্য গুরুদায়িত্ব থাকত তাঁরই কাঁধে। সেই মুকুলই এদিন বলেন,”২১ জুলাই এখন জলসায় পরিণত হয়েছে। এখন টলিউড বলিউডের কিছু অভিনেতা এসে মঞ্চে প্রথম সারিতে বসে থাকেন আর নিহত শহীদ পরিবার পিছনের সারিতে চলে গিয়েছেন।”

 

ঘটনাচক্রে, এদিনই ধর্মতলায় খুঁটি পুজো করে তৃণমূলের ২১ জুলাইয়ের সমাবেশের মঞ্চ বাঁধার কাজ শুরু হল। শহীদ দিবসের মঞ্চের খুঁটিপুজো প্রসঙ্গে মুকুলের ব্যাখ্যা, “যবে থেকে ২১ জুলাই শুরু হয়েছে, এই দুই তিন বছর বাদ দিয়ে সবেতেই আমি ছিলাম। কখনও দেখিনি এমন ভাবে খুঁটি পুজো করে মঞ্চ বাঁধার কাজ শুরু হচ্ছে। শেষ দু চার বছরে এইসব খুঁটি পুজো শুরু হয়েছে। ‌ তিনি আরও বলেন, “২০১১ সালে সবাই দেখেছিল ২১ জুলাইয়ের মঞ্চে পাগলু পাগলু নাচ হয়েছিল। এবার হয়তো তেমন কিছু একটা হবে।”

 

উল্লেখ্য, ২১ জুলাই এর মহাসমাবেশ হয় যুব তৃণমূলের নেতৃত্বে হয়। আর তৃণমূল যুব সংগঠনের সভাপতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর আমলে গত কয়েক বছরে শহীদ দিবসের মঞ্চ যে এক জলসার মঞ্চে পরিণত হয়েছে। এদিন কার্যত সে দিকেই ইঙ্গিত করেছেন ঝানু রাজনৈতিক মুকুল রায়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *