Breaking News
Home / TRENDING / রাজ্যপালের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী কেন? স্বরাষ্ট্র মন্ত্রকে চিঠি পাঠাল নবান্ন

রাজ্যপালের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী কেন? স্বরাষ্ট্র মন্ত্রকে চিঠি পাঠাল নবান্ন

নীল রায়।

রাজ্যপালের নিরাপত্তায় সিআরপিএফ (CRPF) কেন? কেন্দ্রীয় বাহিনীর হাতে রাজ্যপাল জগদীপ ধনখড়ের নিরাপত্তা ছাড়তে নারাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকার। এই সমস্ত প্রশ্ন ও ইচ্ছা প্রকাশ করে নবান্ন থেকে চিঠি পাঠানো হল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে। চিঠিতে কেন্দ্রীয় সরকারকে আরও রাজ্যপালের নিরাপত্তার বিষয়টি আরও একবার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে দেখার আর্জি জানানো হয়েছে রাজ্যের পক্ষে, নবান্ন (Nabbana) সূত্রে এমনটাই খবর।

কেন রাজ্য সরকারের সঙ্গে কোনওরকম আলোচনা না করেই কেন্দ্র একতরফাভাবে রাজ্যপালের নিরাপত্তায় আধাসেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হল? সূত্রের খবর, নবান্ন থেকে পাঠানো চিঠিতে সেই বিষয়েও জানতে চাওয়া হয়েছে। চিঠিতে জানতে চাওয়া হয়েছে, “রাজ্যের সাংবিধানিক প্রধান হিসেবে রাজ্যপালকে নিরাপত্তা দেওয়া রাজ্য সরকারের দায়িত্ব। রাজ্যপাল দায়িত্ব নেওয়ার প্রথম দিন থেকেই রাজ্য তাঁকে জেড ক্যাটেগরির নিরাপত্তা দিয়েছে। তাহলে আচমকাই কেন রাজ্যপালের নিরাপত্তায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক আধাসেনা মোতায়েনের সিদ্ধান্ত নিল!” নবান্নের তরফে চিঠিতে উল্লেখ করা হয়েছে, রাজ্য সরকারের তরফে রাজ্যপালের নিরাপত্তায় কোনও ফাঁক রাখা হয়নি। কী কী স্তরে রাজ্য রাজ্যপালের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, তাও ওই চিঠিতে জানানো হয়েছে।

এমনিতেই একাধিক ইস্যুতে রাজ্যপাল ও রাজ্য সরকারের সংঘাতের ঘটনা সংবাদ শিরোনামে এসেছে। রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar) স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নিরাপত্তা চেয়ে আবেদন করে সেই সংঘাত আরও কয়েকগুণ বেড়ে দিয়েছেন। তাই রাজ্য সরকার চাইছে আপাতত তাঁর নিরাপত্তা বাড়ি আয় যাবতীয় বিতর্ক ধামাচাপা দেওয়া। সেই লক্ষ্যেই এই চিঠি পাঠানো হয়েছে বলে জানাচ্ছে নবান্নের একটি সূত্র।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *