Breaking News
Home / TRENDING / ইডেনে ভারত-বাংলাদেশ ম্যাচে থাকতে পারেন মোদী-হাসিনা

ইডেনে ভারত-বাংলাদেশ ম্যাচে থাকতে পারেন মোদী-হাসিনা

নিজস্ব প্রতিবেদন:

৩ নভেম্বর থেকে ভারত ও বাংলাদেশর মধ্যে তিনটি টি-২০ ও দুটি টেস্ট সিরিজ শুরু হচ্ছে। সিরিজের প্রথম টেস্ট ১৪-১৮ নভেম্বর ইন্দোরে এবং দ্বিতীয় টেস্ট ২২-২৬ নভেম্বর কলকাতায় হওয়ার কথা রয়েছে। সিএবি সূত্রে খবর, দ্বিতীয় টেস্ট ম্যাচ দেখার জন্য ইডেন গার্ডেনে উপস্থিত থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এই ম্যাচে বিসিসিআই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছে।

সদ্য নির্বাচিত বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, “ভারত-বাংলাদেশে সিরিজের জন্য বৃহস্পতিবার দল নির্বাচন করা হবে। দ্বিতীয় টেস্টের শুরুর প্রথম দিন ইডেন গার্ডেন্সে ঘন্টা বাজিয়ে ম্যাচের উদ্বোধন করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই ম্যাচে উপস্থিত থাকার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও আমন্ত্রণ জানানো হয়েছে।”

অন্যদিকে বাংলাদেশ ক্রিকেট দলের ভারত সফর নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। নিজেদের দাবি না মানা হলে দলের ১১ জন খেলোয়াড় ভারত সফরে আসবে না বলে জানিয়ে দিয়েছে বাংলাদেশের অধিনায়ক শাকিব অল হাসান। মঙ্গলবার তিনি সাংবাদিক সম্মেলন করে বলেন, “আমাদের ১১টি দাবি রয়েছে। এই দাবিগুলি মানা না হলে আমরা কোনো সিরিজে খেলতে যাব না।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *