নীল রায়।
কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার রাজীব কুমার (Rajiv Kumar) এখনও গ্রেফতার না হওয়ায় বিজেপি তৃণমূল যোগসাজশের অভিযোগ করলেন কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর চৌধুরী (Adhir chowdhry)। ছোট্ট একটি মন্তব্য করে নিজের আশঙ্কার কথা প্রকাশ করেছেন তিনি। বিবৃতি দিয়ে বহরমপুরের সাংসদ বলেন, “‘দিদি’ দিল্লী গেলেন, প্রধানমন্ত্রী আর গৃহমন্ত্রীর সাথে কথা হল, তারপর রাজীব কুমার মার্কেট থেকে হারিয়ে গেল!!! সিবিআই-ও খুঁজে পেল না!!! খুব গোলমেলে লাগছে!”
এমন মন্তব্য করে ক্ষান্ত হননি অধীর চৌধুরী। তিনি বলেন, “‘দিদি’ তো একসময় এনডিএ (NDA) সরকারে ছিলেন, ‘দিদি’ কি তবে মোদিজির কাছে আত্মসমর্পণ করে এলেন !!!” প্রসঙ্গত, ১৯৯৮ সাল থেকে ২০০৪ পর্যন্ত বিজেপির এনডিএর শরিক ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও, ওই সময় ২০০১ সালে বিজেপির সঙ্গে জোট ভেঙে বাংলায় কংগ্রেসের সঙ্গে মহাজোট গড়ে বামফ্রন্টের বিরুদ্ধে লড়াই করেছিলেন তৃণমূল নেত্রী। যদিও, তাঁর সেই লড়াই শোচনীয় ভাবে ব্যর্থ হলে ফিরেছিলেন এনডিএতে। বর্তমানে সারধা, নারদা ও রোজভ্যালি কাণ্ড নিয়ে সিবিআইয়ের সক্রিয়তায় বেজায় চাপে তৃণমূল। তাই অধীর চৌধুরী এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) এনডিএতে ফিরে যাওয়ার খোঁচা দিয়েছেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news