Breaking News
Home / TRENDING / জামিন পেলে দেশ ছেড়ে পালিয়ে যেতে পারে চিদম্বরম! আদালতে সওয়াল সিবিআইয়ের আইনজীবীর

জামিন পেলে দেশ ছেড়ে পালিয়ে যেতে পারে চিদম্বরম! আদালতে সওয়াল সিবিআইয়ের আইনজীবীর

নিজস্ব প্রতিবেদন:

শুক্রবার প্রাক্তণ কেন্দ্রীয় অর্থমন্ত্রী তথা কংগ্রেস নেতা পি চিদম্বরমের জামিনের রায় ঘোষণা স্থগিত রাখল দিল্লি হাইকোর্ট। এদিন চিদম্বরমের আইনজীবী বলেন, আইএনএক্স মিডিয়ার আধিকারিক ইন্দ্রানী মুখোপাধ্যায়ের সঙ্গে কোনোদিনই দেখা করেননি চিদম্বরম। অথচ শুধুমাত্র ইন্দ্রানীর বয়ানের ভিত্তিতেই চিদম্বরমকে গ্রেফতার করা হয়েছে।

এদিন চিদম্বরমের আইনজীবী কপিল সিব্বল বলেন, আইএনএক্স মিডিয়ার প্রতিনিধিমন্ডলের সঙ্গে হওয়া কোনো কথায় প্রাক্তণ অর্থমন্ত্রীর মনে নেই। এছাড়া আইএনএক্স মিডিয়ার মালিক পিটার মুখোপাধ্যায়ও নিজের মুখে স্বীকার করেছেন ওই প্রতিনিধিমণ্ডলে ইন্দ্রানী মুখোপাধ্যায় ছিলেন না।

এদিন চিদম্বরমের জামিনের বিপক্ষে কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, জামিন পেলে অভিযুক্ত দেশ ছেড়ে পালিয়ে যেতে পারে। এই কথা শুনে চিদম্বরমের আইনজীবী বলেন, তিনি একজন সম্মানিত নাগরিক। তাঁর বিরুদ্ধে এমন অভিযোগ তোলা উচিত নয়। এই জবাবের পাল্টা হিসেবে সিবিআইয়ের আইনজীবী বলেন, মনে রাখা দরকার আগে যতজন দুর্নীতিতে দেশ ছেড়ে পালিয়েছে, তাঁরা সবাই কিন্তু সম্মানিত ও ধনী ব্যক্তি ছিলেন। চিদম্বরমও ধনী ও প্রভাবশালী। তাই তিনিও যেকোনো দেশে গিয়ে বসবাস করতে পারেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *