Breaking News
Home / TRENDING / ‘বাংলায় জঙ্গলরাজ চলছে’, শহীদ তর্পণ শেষে মমতাকে তোপ নাড্ডার

‘বাংলায় জঙ্গলরাজ চলছে’, শহীদ তর্পণ শেষে মমতাকে তোপ নাড্ডার

জয় ঘোষ:

“পশ্চিমবঙ্গে জঙ্গলরাজ চলছে, সরকারি সন্ত্রাস চলছে।” আজ বাগবাজার ঘাটে শহিদ পরিবারের সঙ্গে তর্পণ শেষে এভাবেই মুখ্যমন্ত্রীকে তীব্র ভাষায় আক্রমণ করলেন জেপি নাড্ডা।

উল্লেখ্য, গতকালই কলকাতায় এসেছেন বিজেপির কার্যনির্বাহী সভাপতি জেপি নাড্ডা। শনিবার অর্থাৎ মহালয়ার দিন কলেজ স্কোয়ারে বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদানের পর বাগবাজার ঘাটে দলীয় সদস্যদের সঙ্গে নিয়ে তর্পণ সারেন তিনি। উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষও।

এদিন রাজনৈতিক সংঘর্ষে নিহত ৮০ জন দলীয় কর্মীর পরিবারকে সঙ্গে নিয়ে পালিত হল গেরুয়া শিবিরের শহীদ তর্পণ কর্মসূচি। তবে বিজেপির এই তর্পণকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। একাংশ অবশ্য মনে করছেন এই “শহীদ তর্পণ কর্মসূচির” মধ্যে দিয়ে রাজ্যের শাসক দলের কাছে কড়া বার্তাই পৌঁছে দিতে চাইল রাজ্য বিজেপি।

শনিবার তর্পণ কর্মসূচির পর সাংবাদিক বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী ও শাসক সরকারকে তোপ দেগে নাড্ডা বলেন, “আইনশৃঙখলা বলে কিছু নেই এখানে। বিরোধী কণ্ঠকে মেরে ফেলা হচ্ছে। গত ৩ বছরে বিজেপির ৮০ জন কর্মীকে হত্যা করা হয়েছে।” তিনি বলেন, জঙ্গলরাজ চালানো এই সরকারের আমলে কেউ ন্যায়বিচার পাচ্ছে না, সুরহা মিলছে না। রক্ষকই ভক্ষক হয়ে উঠেছে। পঞ্চায়েতে নির্বাচনে ৩ হাজারের বেশি আমাদের দলীয় কর্মীকে গ্রাম ছাড়তে বাধ্য করা হয়েছে। এরপরেও প্রশাসন নিরব দর্শকের ভূমিকা পালন করেছে।

জেপি নাড্ডার বক্তব্য, রাজনৈতিক হিংসার ক্ষেত্রে পুলিশ কোনও কেস নিচ্ছে না। বিজেপি সভাপতি আরও বলেন, গোটা দেশ ঘুরেছি এমন কোথাও দেখিনি। তাঁর সাফ কথা, যে গণতন্ত্রের বিরুদ্ধে কাজ করবে তাকেই কিন্তু ক্ষমতা থেকে সরে যেতে হবে। নাড্ডার মতে, বর্তমানে বাংলার শিক্ষা, সংস্কৃতি, শিল্প সব কিছুতেই গ্রহদশা লেগেছে। বাংলার গৌরব ফিরিয়ে আনতে হবে। সেই সংকল্পই বিজেপি গ্রহণ করতে চলেছে বলে জানান জেপ নাড্ডা।

সবমিলেয়ে পুজোর মরসুমে তর্পণ কর্মসূচির মধ্যে দিয়ে যে রাজনৈতিক মাইলেজেই জোর দিল রাজ্য বিজেপি তা বলার অপেক্ষা রাখে না।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *