Breaking News
Home / TRENDING / নিজের তৈরি জিএলপিকে এখন নিজেই ভয় পাচ্ছেন তামাঙ্গ, জেনে নিন তাঁর ভয়ের কারণ কি

নিজের তৈরি জিএলপিকে এখন নিজেই ভয় পাচ্ছেন তামাঙ্গ, জেনে নিন তাঁর ভয়ের কারণ কি

নীল বণিক

মমতাকে সন্তুষ্ট করতে এবারে নয়া উদ্যোগ বিনয় তামাংয়ের। নিজের হাতেই জিএলপি বাহিনীকে ভাঙতে তলে তলে উদ্যোগ নিলেন তিনি। সময়টা ২০০৮-এর ১৯শে জুলাই, বিনয় তামাং নিজেই জিএলপি বাহিনী তৈরির কথা ঘোষণা করেছিলেন। বর্তমান জিটিএ চেয়ারম্যান বিনয় তামাং লেরিং স্টেডিয়ামে নিজের হাতে জিএলপি বাহিনীর জন্য সদস্য নিযুক্ত করেছিলেন। বিনয়ের ডাকে কমপক্ষে এক হাজার যুবক তখন জিএলপি বাহিনীতে যোগদান করেছিলেন। বাংলার সরকারের পুলিশকে আর মানবে না পাহাড়ের বাসিন্দারা। পাহাড়ে এরাই পুলিশের ভূমিকা গ্রহণ করবে, কলার তুলে কার্যত একথাই ঘোষণা করেছিলেন তিনি। অপরদিকে জিএলপি বাহিনীতে যোগদান করা যুবকদের জন্য তিন হাজার টাকা ভাতার ব্যবস্থা করেছি‌লেন বিনয় তামাং।

এরপর প্রায় দশ বছর কেটে গেছে। আবারও উত্তপ্ত পাহাড়।  বর্তমানে গুরুঙ্গের হাত বদলে ক্ষমতা এসেছে বিনয়ের হাতে। জিটিএ সদস্যদের নিজেদের দিকে টানতে পার‌লেও জিএলপির একাধিক সদস্যদের নিজেদের কাছে টানতে পারেননি বিনয় ও অনিত থাপা জুটি। ঘনিষ্ট মহলে দুজনেই উষ্মা প্রকাশ করে জানিয়েছেন যে, জিএলপি ভাঙতে না পার‌লে ক্ষমতা ধরে রাখা বেশ কঠিন হয়ে পড়বে। এমনকি প্রাণহানিরও আশঙ্কা প্রকাশ করছেন দুজনেই। তাই জিএলপি বাহিনীকে নিজের দিকে টেনে এনে ক্ষমতায় থাকার প্রচেষ্টা চালাচ্ছেন মুখ্যমন্ত্রীর দুই আস্থাভাজন।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *