চ্যানেল হিদুস্থান ডেস্কঃ কেরিয়ারের একেবারে শেষপ্রান্তে পৌঁছে গিয়েছেন ধোনি । সম্প্রতি ক্রিকেট থেকে নিজের অবসরের কথাও জানিয়েছেন তিনি । তবে ধোনির পর সিএসকে -এর দায়িত্ব কে নেবেন তাই নিয়েই শুরু হয়েছে জল্পনা । চলতি আইপিএল এর শুরু থেকেই গুঞ্জন শোনা যাচ্ছে আগামী বছর থেকে আর মাঠে নাম্বেন না মাহি । ধোনি সরে গেলে চেন্নাই শিবিরে এক বিশাল শূন্যস্থান তৈরি হবে । তাঁর মতো দক্ষ অধিনায়ক কি আর খুজে পাওয়া যাবে সেই নিয়েই কপালে চিন্তারভাজ পড়েছে স্বতির্থ দের । তবে প্রাক্তন পাক অধিনায়ক ওয়াসিম আক্রম জানিয়েছেন ধোনি সরে গেলে সিএসকে শিবিরের অধিনায়ক পদের দায়িত্ব যেতে পারে অজিঙ্ক রাহানের হাতে । এদিন প্রাক্তন পাক অধিনায়ক বলেন, ”২০২২ সালের আইপিএলে সিএসকে রবীন্দ্র জাদেজাকে ক্যাপ্টেন করেছিল। তাতে দেখা গিয়েছিল জাদেজার নিজস্ব পারফরম্যান্সই খারাপ হচ্ছে। সিএসকে ক্যাপ্টেন বদলে ফেলে। আমার মতে রাহানে ছাড়া দ্বিতীয় কোনও অপশন এই মুহূর্তে সিএসকে-র হাতে নেই। রাহানে ধারাবাহিক ভাবে রান করছে আর ও স্থানীয় প্লেয়ার। ফ্র্যাঞ্চাইজি লিগে স্থানীয় প্লেয়াররাই ক্যাপ্টেন হিসেবে বেশি সফল হয়।” এবারের আইপিএল -এ দুর্দান্ত ফর্মে খেলছেন রাহানে । বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও জাতীয় দলে ডাকও পেয়েছেন তিনি । এদিন আক্রম জানিয়েছেন তিনি চান এবারের আইপিএল জিতুক ধোনির দল। আর ধোনি ক্রিকেট ময়দান থেকে অবসর নেওয়ার পর চেন্নাই সুপার কিংস -এর অধিনায়ক পদে তিনি দেখতে চান অজিঙ্কে রাহানে কেই । তবে এখন দেখার বিষয় যদি পরবর্তী আইপিএলে মাহি না খেলেন তাহলে চেন্নাই -এর অধিনায়ক পদে কে বধবেন সেতাই দেখার বিষয় ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news