চ্যানেল হিন্দুস্থানঃ সোমবার আইপিএল -এর ময়দানে মুখোমুখি হয়েছিলেন লখনউ এবং আরসিবি । দুই দলের মধ্যে ম্যাচ চলাকালিনই নবীন উল হকের সঙ্গে সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন বিরাট কোহলি । তবে আম্পায়ারের হস্তক্ষেপে সাময়িক ভাবে সমস্যার সমাধান হলেও, এদিন বার বার ঝামেলায় জরিয়ে পড়তে দেখা যায় বিরাট ও নবীন কে। এর পরই নবীনকে লক্ষ্য করে নিজের জুতো দেখান বিরাট। সেই ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল হওয়া মাত্রই বিরাটের আচরণ নিয়ে প্রশ্ন উঠছে। এই ঘটনার সুত্রপাত হয় লখনউ -এর ইনিংস চলাকালীন । ম্যাচের মধ্যেই একাধিকবার উত্তেজিত হয়ে পরেন বিরাট। ১৭তম ওভারের শুরুতে আম্পায়ার বিরাটের সঙ্গে কথা বলে তাঁকে শান্ত করার চেষ্টা করেন। সেই সময়ে ক্রিজে ছিলেন লখনউ ব্যাটার নবীন ও অমিত মিশ্র। তারপরেই বিরাটের দিকে তেড়ে যান আফগান ক্রিকেটার নবীন। দু’জনের মধ্যে বেশ কথা কাটাকাটিও হয়। আম্পায়ার তাদের দুজন কে সরিয়ে দেন । এরপরই দেখা যায় নিজের জুতো দেখিয়ে নবীনের দিকে আঙুল তুলছেন বিরাট । সেই মুহূর্তের ভিডিওই স্যোসালমিডিয়ায় ভাইরাল হয়েছে। আর এতেই নেটিজেন দের রোসের মুখে পরেছেন কোহলি ।
https://twitter.com/mumbai_raja_/status/1653118557763571712?s=20
নেটিজেনদের একংশ বলছেন, উত্তপ্ত পরিস্থিতির মধ্যেও উঠতি ক্রিকেটারের সঙ্গে এহেন আচরন করা ঠিক হয়নি বিরাটের। ম্যাচের শেষেও এই ঝামেলার রেশ কাটেনি। ম্যাচ শেষে প্রথা মেনে হাত মেলাতে যান দুই তারকা। সেই সময়ে ফের তাদের মধ্যে কোথা কাটাকাটির সুচনা হয়। হাত মেলানো থামিয়েই একে অপরের কথার পালটা জবাব দিতে থাকেন বিরাট ও নবীন। সেই সময়ে দুজনকে সরিয়ে নিয়ে যান গ্লেন ম্যাক্সওয়েল। প্রকাশ্যে আসে সেই ভিডিও।
https://twitter.com/BilluPinkiSabu/status/1653109719140032513?s=20
দুই ক্রিকেট তারকার এইরূপ আচরণের জেরে দুজনেরি জরিমানা ধার্য করেছে আইপিএল কর্তৃপক্ষ ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news